রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মার্কিন প্রতিনিধি দল সবকিছুতেই সন্তুষ্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে আসা মার্কিন প্রতিনিধি দল সবকিছুতেই সন্তুষ্ট। তারা দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত দেখতে চান।

বৃহস্পতিবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আমাদের খোলামেলা আলাপ হয়েছে। আমরা তাদের বলেছি- সংবিধান অনুসারে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে আমাদের নির্বাচন হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কমিশনের অধীনেই থাকবে। নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই তারা কাজ করবে।

তিনি আরো বলেন, মার্কিন প্রতিনিধিদল বলেছে- বাংলাদেশ এখন যে অবস্থায় আছে সে অবস্থা নিয়ে তারা খুব খুশি। বুধবার দুই দলের যে বড় একটি শান্তিপূর্ণ সহাবস্থান ছিল সেটারও প্রশংসা করেছেন তারা।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মার্কিন প্রতিনিধি দল এখানে আসার আগে আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে ফলপ্রসূ আলোচনা হয়েছে, সেটি তারা জানিয়েছেন। শেখ হাসিনা যে দেশকে সমৃদ্ধের পথে নিয়ে গিয়েছেন, এতে তারা সন্তুষ্ট।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে কথা হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে মানব পাচারকারীরা খেলাধুলা করছে, সেটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। রোহিঙ্গা প্রত্যাবর্তনে আমরা তাদের সহযোগিতা চেয়েছি। তারা সবসময় আমাদের পাশে আছেন। সার্বিকভাবে আন্তরিক পরিবেশে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা সবকিছু নিয়ে সন্তুষ্ট।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...