বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে এক ঘন্টাতেই ৬৪ ছাত্রী অসুস্থ, ডাক্তারদের ধারণনা ভাইরাস জ্বর।

সন্দ্বীপের সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ে এক ঘন্টাতে ৬৪ জন ছাত্রী অসুস্থ হয়েছে। অসুস্থদের মধ্যে জ্বর, বমি ও মাথা ব্যথা এবং চোখমুখ ফোলা দেখা যায়। এছাড়াও তিনজন শিক্ষক ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারী অসুস্থ হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সকালে প্রাত্যহিক সমাবেশের পর নবম শ্রেণির কয়েকজন ছাত্রী বমি শুরু করে। মুহূর্তের মধ্যে ওই শ্রেণীর আরো ২০/২৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আধা ঘন্টার মধ্যে পাশ্ববর্তী অন্যান্য শ্রেণির ছাত্রীরাও অসুস্থ হয়ে যায়। তাদের দেখাশোনা করতে গিয়ে চতুর্থ শ্রেণির দুইজন নারী কর্মচারী এবং তিনজন শিক্ষক অসুস্থ হয়ে যায়। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করলে তিনি ডাঃ আশরাফুর রহমান নাদিমের নেতৃত্বে একটি চিকিৎসক টিম পাঠান। মেডিকেল টিম অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা, পরামর্শ পত্র ও বিনামূল্যে কিছু ঔষধ সরবরাহ করেন। ডাঃ আশরাফুল ইসলাম নাদিম জানান, লক্ষন দেখে ভাইরাস জ্বর বলে ধারণা করছি। তাদের প্রাথমিক চিকিৎসা ও কিছু পরীক্ষা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাব বেগম বলেন, হঠাৎ করে মেয়েরা ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আমরা তাদের চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন তাদের সাথে যোগাযোগ রাখছি।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...