বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চাকরির খোঁজে ঢাকায় গিয়ে খুন হলো পটিয়ার যুবক

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের কাঁচপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন রোহান (২২) নামে চট্টগ্রামের পটিয়ার এক যু্বক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার ছোট ভাই মো. রিপন (২০)।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ঘাটা গ্রামে। তাদের বাবার নাম মো. হোসাইন মিয়া। মাইফুলা কবির কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন রোহান। আপাতত দুই ভাই বেকার ছিলেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী গোলাম মোস্তফা জানান, তিনি নারায়ণগঞ্জ থাকেন। রোহান ও রিপন চাকরির জন্য গ্রাম থেকে সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন। মঙ্গলবার ভোরে তাদের রিসিভ করার কথা ছিল তার। ফজরের সময় কাঁচপুর নেমে দুই ভাই তাকে ফোন দেন। তখন তিনি বাসা থেকে বের হয়ে কাঁচপুর গিয়ে তাদের দেখতে পান না। তখন তাদের নম্বরে কল দিলে চিৎকার শুনতে পান। পাশেই থাকা পুলিশের টহল টিমকে জানালে তাদের সহযোগিতায় পাশের একটি ব্রিজের ওপর দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

ওই দুই ভাইয়ের বরাত দিয়ে তিনি আরও জানান, বাস থেকে কাঁচপুর নামার পর কয়েকজন ছিনতাইকারী তাদের পাশের একটি ব্রিজে নিয়ে যান। সেখানে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু বের করে দিতে বলেন। তারা প্রতিবাদ করায় তখন ছিনতাইকারীরা দুজনেরই পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তবে তাদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নিতে পারেনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রোহানের মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে। আহত রিপনের অস্ত্রোপচার চলছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...