বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকের ধাক্কায় আহত সৈয়দ আহমেদ শফি নামের এক অশীতিপর বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। ৯ জুলাই (রবিবার) মধ্যাহ্ন ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সৈয়দ আহমেদ শফি (৮১) রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা গ্রামের আবুদ্দার বাড়ির মৃত সৈয়দ মালেকের ছেলে। স্থা

নীয় কাউন্সিলর আলমগীর আলী বলেন, রবিবার পূর্বাহ্ন সাড়ে ৯টার দিকে শফি পাশ্ববর্তী একটি মসজিদে খতমে কোরআন অংশ নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বেপরোয়া গতির একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেন। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা বেগতিক হলে সেখান হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ বাদে এশায় জানাজা শেষ দাফন সম্পন্ন করা হয়। নিহত শফি ১ পুত্র ও ৪ কন্যা সন্তানের জনক।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...