শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শেষ মিনিটের গোলে ব্রাজিলের হ্যাট্রিক জয়

- Advertisement -
Single page 1st Paragraph

রিও ডি জেনেইরোর সান্তোস স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচ ২-১ গোলে জিতেছে ব্রাজিল। টানা দুই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র করার পর এবার জিততে পারলো তিতের শিষ্যরা। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় কলোম্বিয়াকে এগিয়ে দেন দিয়াজ। পোর্তোর হয়ে খেলা আক্রমণভাগের এই ফুটবলার অসাধারণ দক্ষতায় ব্যাক ভলি করে বল জালে জড়িয়ে দেন। এরপর লম্বা সময় ব্যবধান ধরে রাখে কলম্বিয়া।

ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরুতে পরিবর্তন আনে ফরমেশনে। ৪-৩-৩ থেকে সরে যায় ৪-৪-২ এ। এভেরতন রিবেইরোর জায়গায় বদলি নামেন ফির্মিনো। দীর্ঘ সময় পিছিয়ে থাকা দলকে ৭৮ মিনিটে সমতায় ফেরান রবের্তো ফিরমিনো। নেইমারের জোড়ালো শট রেফারির পায়ে লেগে চলে আসে রেনান লোদির কাছে। তার ক্রস থেকে হেডে গোল করেন ফির্মিনো। গোলের মিনিট পাঁচেক পর খেলা শুরু হলে আরও উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি।

রেফারি অনেকক্ষণ ধরে বিষয়টি নিয়ে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে কথা বলেন। এ সময় দুই দলের খেলোয়াড়েরাই তাকে চাপ প্রয়োগ করতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য গোলের সিদ্ধান্তই বহাল থাকে।

খেলা শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে অতিরিক্ত ১০ মিনিটকে কাজে লাগিয়ে ৯৮ মিনিটের মাথায় আসে জয়ের গোল। কর্নার থেকে কিক নেন নেইমার। সেই কিকে ভেসে আসা বলে দুর্দান্ত হেড করেন ক্যাসেমিরো। তার এই হেডেই কাঁপিয়ে দেয় কলম্বিয়ার জাল। ২-১।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...