বুধবার, ৮ জুলাই ২০২৬

‘চট্টগ্রামের ঐতিহ্য কর্নারের মাধ্যমে চিরন্তন চট্টগ্রামকে তুলে ধরা হবে’

- Advertisement -
Single page 1st Paragraph

চিরন্তন চট্টগ্রামকে তুলে ধরবে চট্টগ্রাম জেলা পরিষদের ঐতিহ্য কর্নার। চট্টগ্রাম জেলা পরিষদের ১৮ তলা বিশিষ্ট নতুন ভবনের ৮ হাজার বর্গফুটের একটি ফ্লোরে এই ঐতিহ্য কর্নার স্থাপন করা হবে। যাতে চট্টগ্রামের বীরত্ব, ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরা হবে। আজ শনিবার বিকালে চট্টগ্রাম জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম ঐতিহ্য কর্নার স্থাপনে গঠিত কমিটির প্রথম সভায় বক্তারা একথা বলেন।
কমিটির চেয়ারম্যান বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও কমিটির সদস্য সচিব এ টি এম পেয়ারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক মূখ্য সচিব আবদুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আকতার, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালক মিনার মনসুর, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আকতার, টিআইসি চট্টগ্রামের পরিচালক আহমেদ ইকবাল হায়দার, ডা. মঈনুল ইসলাম মাহমুদ, ড. আনোয়ারা আলম, দৈনিক পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান, ড. জ্ঞানরত্ন মহাথের, স্থপতি আশিক ইমরান, সাংবাদিক মুহাম্মদ শামসুল হক, লোক সঙ্গীত গবেষক নাসির উদ্দিন হায়দার, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা শাব্বির ইকবাল, সাংবাদিক ডেইজি মউদুদ, শিল্পী দীপক দত্ত। উপস্থিত ছিলেন এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নির্বাহি কর্মকর্তা দিদারুল আলম প্রমুখ।
সভাপতির বক্তব্যে ড. অনুপম সেন বলেছেন, বিশ্বসভ্যতার সাথে চট্টগ্রামকে মিলিয়ে উপস্থাপন করার সুযোগ রয়েছে উল্লেখ্য করে বলেন, বাইরে থেকে যারা চট্টগ্রাম আসবে তারা তাদের ইতিহাস এখানে এসে দেখবে। চট্টগ্রামেরও যে হাজার বছরের ইতিহাস রয়েছে তা জানতে পারবে। এটি একটি অসাধারণ উদ্যোগ।
সাবেক মূখ্য সচিব আবদুল করিম বলেন, বাঙালি এবং কুকুর প্রবেশ নিষেধের কথা চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাবের মত ঢাকায়ও লেখা ছিল। কিন্তু বিদ্রোহটা চট্টগ্রাম থেকেই হয়েছে। চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য, কবিতা, গান ইত্যাদি সংরক্ষণে সমান গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম ঐতিহ্য কর্নারে চট্টগ্রামের আমলা এবং সামরিক কর্মকর্তাদের নামের তালিকাও অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি। এখানে তথ্যপ্রযুক্তির ব্যবহার করতে হবে। ওয়েবসাইটে প্রকাশ করার পাশাপাশি সোস্যাল মিডিয়াকে কাজে লাগাতে হবে।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বলেন, ঐতিহ্য কর্নারের নাম ‘চিরন্তন চট্টগ্রাম’ রাখার প্রস্তাব করে বলেন, শুধু চট্টগ্রাম জেলা নয়। চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে কাজ করতে হবে। এখানে তিন পার্বত্য জেলা, কক্সবাজারকেও রাখার সুপারিশ করেন।
সুফি মিজানুর রহমান বলেন, ৫৮ বছর ধরে তিনি চট্টগ্রামে বসবাস করার কথা উল্লেখ করে বলেন, এধরনের উদ্যোগ তিনি আগে আর কাউকে নিতে দেখেননি। এজন্য তিনি চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আকতার বলেন, আমরা ইতোমধ্যে অনেক ঐতিহ্য হারিয়ে ফেলেছি। চট্টগ্রাম বিশ্ব্বিদ্যালয়ে একটি সমৃদ্ধ যাদুঘর রয়েছে। আজ চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে একটি বড় ফোরাম চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য রক্ষার উদ্যোগ নিয়েছে যা সত্যিই আনন্দের।
চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে চট্টগ্রামে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। কিন্তু আমরা এক অন্য উন্মাদনার মধ্যে আছি। মোবাইল আসক্তিসহ নানা কারণে নতুন প্রজন্ম চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের কথা ভুলে যাচ্ছে। মূলত তাদেরকে লক্ষ্য করেই এই বিষয়টি নিয়ে তিনি সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেনের সাথে আলোচনা করে এই উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগকে সফল করতে তিনি সবার সহযোগিতায় কামনা করেন।
টিআইসি চট্টগ্রামের পরিচালক আহমেদ ইকবাল হায়দার বলেন, চট্টগ্রামের কথা যেভাবে বলি সেভাবে অনুভব করি না। এটিকে মনেপ্রাণে উপলব্ধি করতে পারলেই আজকের আয়োজন সার্থক হবে। আমরা জেলা পরিষদ ভবনের ৮ হাজার বর্গফুটের একটি ফ্লোরের মধ্যে আবদ্ধ না থেকে সিআরবি, জালালাবাদ পাহাড়সহ যেসব ঐতিহ্য আছে সেসব সংরক্ষণ এবং প্রদর্শনের ব্যবস্থা করতে পারি।
ডা. মঈনুল ইসলাম মাহমুদ বলেন, চট্টগ্রামে অনেকের বাড়িতে অনেক ঐতিহ্য সংরক্ষিত আছে। যা সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে এসব কিনে নিতে হবে। ঐতিহ্য কর্নার এমনভাবে করতে হবে যাতে কেউ চট্টগ্রামে এসে না দেখে ফিরে গেলে যেন মনে হবে কিছুই দেখা হল না।
ড. আনোয়ারা আলম বলেন, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাচ্ছে। লাইব্রেরী মুখী হচ্ছে না। এটি অশনি সংকেত। আমরা যদি আমাদের সন্তানদের লাইব্রেরীমুখী করতে না পারি, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতে না পারি সেটা হবে আমাদের ব্যর্থতা। জেলা পরিষদের এই উদ্যোগ সেই সংকট কাটাতে সহযোগিতা করবে।
সাংবাদিক নওশের আলী খান কর্ণফুলী নদীর ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালক মিনার মনসুর বলেন, এই উদ্যোগ সফল করতে হলে বিভিন্ন উপকমিটি গঠন করতে হবে। একটি সভা দিয়ে কাজটি শেষ হবে না। তাকে যতবার ডাকা হবে তিনি ততবার আসবেন। জেলা পরিষদের একটি ছোট দলকে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শন করে ধারণা নেয়ার পরামর্শ দেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আকতার ১৮ তলা ভবনের গেইট, বারান্দাসহ সর্বত্র এর ছোঁয়া থাকা চাই।
ড. জ্ঞানরত্ন মহাথের বলেন, সকল ধর্ম ও সংস্কৃতির প্রতি গুরুত্ব দিতে হবে।
সাংবাদিক নাসির হায়দার চট্টগ্রামের গান সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

স্থপতি আশিক ইমরান ঐতিহ্য কর্নার নির্মাণের ক্ষেত্রে আর্কিটেকচারাল ডিজাইনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এক্ষেত্রে তিনি চুয়েট এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচারাল বিভাগের শিক্ষার্থীদের কাজে লাগানোর পরামর্শ দেন।
সাংবাদিক মুহাম্মদ শামসুল হক বলেন, ইতিহাস না জানার কারণে অনেক মুক্তিযোদ্ধার সন্তান দেশবিরোধীদের সাথে বিপথে চলে গেছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে তা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়ার আহবান জানান।
জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা শাব্বির ইকবাল বলেন, চট্টগ্রাম দেশের অন্য যেকোন জেলার চেয়ে স্বতন্ত্র। চট্টগ্রাম হল বাংলাদেশের কেন্দ্র। আবহমান কাল ধরে এই জেলা সমৃদ্ধ। ঐতিহ্য কর্নারের মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা চলছে।
সাংবাদিক ডেইজি মউদুদ বলেন, চট্টগ্রামের অনেক ঐতিহ্য ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। আমরা নিজেদের তুলে ধরতে পারছি না। এই উদ্যোগের মাধ্যমে আমরা চট্টগ্রামকে তুলে ধরতে পারবো।
শিল্পী দীপক দত্ত কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির ন্যায় লাইট এন্ড সাউন্ড সিস্টেমের মাধ্যমে ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার পরামর্শ দেন।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...