শনিবার, ২৭ জুন ২০২৬

হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার ও ওসির  মতবিনিময়

হাটহাজারী সার্কেল এর নবাগত অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান এবং হাটহাজারী মডেল থানার নবাগত ওসি মো. মনিরুজ্জামান এর সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার  রাতে অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি’র কার্যালয়ে পৃথক পৃথক সময়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আমীর হোসেন, উপ-পরিদর্শক আব্দুল গোফরান উপস্থিত ছিলেন। এছাড়া হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সহ-সভাপতি মো. হোসেন, সাধারণ সম্পাদক এইস এম মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম পারভেজ, দপ্তর সম্পাদক মো. আবু তালেব, নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম শিমুল, সদস্য মো. আজিজুল ইসলাম, মো. আলাউদ্দীন এবং একেএম নাজিম প্রমুখ।
মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও মহাসড়কে যানজটসহ সব অপরাধ কমে আসবে। তাছাড়া পুলিশ কর্মকর্তাগন নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও ভূমিদস্যসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, অতি সম্প্রতি হাটহাজারী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার  হাটহাজারী মডেল থানার ওসি কর্মস্থলে যোগদান করেন।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...