বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

লামা পৌর আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন

সভাপতি রফিক, সাধারণ সম্পাদক বাসু ওসাংগঠনিক তৈয়ব

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলার লামা পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি ছিলেন। প্রথম অধিবেশন শেষে মোহাম্মদ রফিক কে সভাপতি ও বাসু পালিত কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন মন্ত্রী। ঘোষিত কমিটির অন্য পদেরা হলেন- সহ সভাপতি মো. শাহ জাহান, এম বশিরুল আলম, উজ্জ্বল বড়ুয়া ও রফিক সরকার, গোলাম আজম যুগ্ন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব আলী ও সহ সাংগঠনিক সম্পাদক মংছিংপ্রু মার্মা।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ষোষিত কমিটির অনুমোদন দেন। সম্মেলনে বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান ও কাজল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সহ সভাপতি মোস্তফা জামাল ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত বড়ুয়া প্রমুখ অতিথি ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ সম্মেলনের সঞ্চালনা করেন। এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৭টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের আনাচে কানাচে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করে চলেছে। এতে দুর্গম পাহাড়ে বসবাসরত হাজার হাজার মানুষের পরিবারে আমূল পরিবর্তন এসেছে।
সম্মেলনে পৌর আওয়ামী লীগের কমিটি গঠন ও অনুমোদনের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, পার্বত্য জনপদের প্রিয় নেতা বীর বাহাদুর উশৈসিং এমপির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে নব গঠিত আংশিক কমিিিটর অনুমোদন দেয়া হয়েছে। আগামী তিন বছর নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা সংগঠনের দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...