শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সিরিজ বাঁচানোর মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

তামিম ইকবাল অবসরের ঘোষণা দিলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই অবসর থেকে সরেও দাঁড়ালেন তিনি। চট্টগ্রামের ক্রিকেটে গত দু’দিন তামিম ইস্যুতে উত্তাল সময় কাটালেও তাঁর প্রত্যাবর্তনের ঘোষণা ভক্তদের যেমন স্বস্তি দিয়েছে তেমনি আজ দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের হারিয়ে স্বস্তি ফেরাতে চায় টাইগাররাও।

প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৭ রানের হার যতটা পোড়াচ্ছে বাংলাদেশকে, তারচেয়ে বেশি পুড়িয়েছিল তামিম ইকবালের হঠাৎ অবসরের ঘোষণা। সেটা এখন অতীত। তামিম এই সিরিজে ফিরছেন না। তার জায়গায় ডাকা হয়েছে রনি তালুকদারকে। তবে আজ রনি নয়, লিটনের সঙ্গী হিসাবে ওপেন করতে পারেন নাঈম শেখ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। তখনই জানা যাবে চূড়ান্ত একাদশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও টি-স্পোর্টস।

তামিম ইকবালের অবসর ইস্যুতে দলের মাঝে নিশ্চিতভাবেই গুমোট একটা পরিবেশ ছিল। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে বেশ ফুরফুরে মেজাজেই দেখা মিলে নতুন যোগ দেয়া রনি তালুকদারসহ সবাইকে। বোলিং কোচ ব্যস্ত ছিলেন বোলারদের নিয়ে। অন্যদিকে কোচ চন্ডিকা হাথুরেসিংয়ে ব্যাটারদের করণীয় ঠিক করে দিচ্ছিলেন বারবার। কারণ আর যাই হোক সিরিজ বাঁচাতে আজ হারা চলবে না।

প্রথম ম্যাচে শুরুতে বেশ অগোছালো ছিল বাংলাদেশ, মাঝে সামলে নিয়েছিল নিজেদের। কিন্তু, শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতা আর বৃষ্টির গ্যাঁড়াকলে পড়ে ম্যাচ হারতে হয় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের। দ্বিতীয় ম্যাচে কোনো ভুলের জায়গা নেই বাংলাদেশের।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমরা আফগানিস্তানের চেয়ে এক ম্যাচ পিছিয়ে আছি। দলের সবার মনোযোগ এখন ম্যাচের দিকে। গত ম্যাচে আমাদের অনেক ভুল ছিল। আগামীকাল (আজ) নতুন দিন, নতুন চ্যালেঞ্জ।’

সেই চ্যালেঞ্জের আগে সংবাদ সম্মেলনে লিটনকে মুখোমুখি হতে হয়েছে তামিম সংক্রান্ত প্রশ্নের। লিটন সহজভাবেই জবাব দিয়েছেন, ‘তামিম ভাই বলেছেন, সবার আগে দল। আমরাও সেদিকে মনোযোগ দিচ্ছি।’

ওয়ানডেতে বাংলাদেশ এখন সমীহ জাগানিয়া দল। বাংলাদেশের মাটিতে ছন্দে থাকা বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে আফগানরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই কথাই জানালেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি।

শহীদি জানান, ‘বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলাটা খুব সহজ নয়। আমরা প্রথম ম্যাচ জিতেছি। দলের সবাই আত্মবিশ্বাসী। আমরা সামনের দিকে তাকাচ্ছি এবং সিরিজ জয়ের চেষ্টা করব।’

আজকের ম্যাচ বাংলাদেশের জন্য সিরিজে টিকে থাকার লড়াই। অন্যদিকে, আফগানদের সামনে সহজ সমীকরণ। জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে তাদের।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...