শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

তামিমকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন বিসিবি সভাপতি

- Advertisement -
Single page 1st Paragraph

তামিম ইকবালকে অবসরের সিদ্বান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এমন সিদ্বান্তকে ‘আবেগপ্রবণ এবং তাড়াহুড়ো’ বলে অভিহিত করেছেন পাপন।
গতকাল হঠাৎ করেই অবসরের ঘোষনা দেন তামিম। অবসরের বিষয়ে তামিম বলেন, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। মাত্র ৩৪ বছর বয়সে এত বড় সিদ্ধান্ত নেয়ার পেছনের কি কারন তা বিস্তারিত জানাননি তিনি। আরও দুই বা তিন বছর বাংলাদেশ ক্রিকেটকে দেয়ার মত তামিমের মধ্যে অনেক কিছুই আছে বলেই বিশ^াস অনেকের।
পাপন বলেন, ভারতে অনুষ্ঠেয় আগামী ওয়ানডে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়ার প্রত্যাশায় থাকা তামিমের সিদ্ধান্ত বিস্ময়কর ও হতাশাজনক।
তামিমের হঠাৎ অবসরের পর গতকাল মধ্যরাতে নগরীর একটি হোটেলে জরুরি সভার পর পাপন বলেন , তামিম ফিরে আসবে। কারণ এখনও ‘অফিসিয়ালি’ অবসর নেননি তিনি।
জরুরি সভার পর সাংবাদিকদের পাপন বলেন, ‘তামিমের অবসর আমাদের জন্য পুরোপুরিভাবে অপ্রত্যাশিত ছিলো। কারণ আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল এবং যেহেতু সে দলের অধিনায়ক, মাত্র তিন দিন আগে আমরা দল নিয়ে কথা বলেছি।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে কোন ধারণা নেই, কেন এমন সিদ্বান্ত নিলো সে। এমনকি কিছু দিন আগে, আমাকে সে বলেছিলেন, বিশ্বকাপ এবং আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। আমি তাকে বলেছিলাম, বিশ্বকাপে দলকে সে নেতৃত্ব দিবে। বিশ্বকাপ কাছাকাছি চলে আসায় অধিনায়কত্ব পরিবর্তনের বিষয়ে কোন আলোচনা হয়নি এবং তার মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে যখন এই ধরনের ব্যাপার (হঠাৎ অবসরের ঘোষণা) চলে আসে, তখন এটা খুবই দুর্ভাগ্যজনক।’
পাপন জানান, যোগাযোগের চেষ্টা করেও তামিমকে পাওয়া যায়নি। তিনি আরও জানান, তামিমের বড় ভাই জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবালের মাধ্যমে একটি বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি সমাধানের জন্য তামিমের সাথে বসতে চান তিনি এমন বার্তা পাঠিয়েছেন বিসিবি বস।
পাপন বলেন, ‘যেহেতু আমি একটি বার্তা পাঠিয়েছি এখন আমাকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে সে উত্তর দেয় কি-না। আমি আশা করছি, আমরা বিষয়টি সমাধান করতে পারবো। একটা সিরিজের মাঝ পথে একজন অধিনায়ক অবসর নিলে বিষয়টি ভাল দেখায় না এবং এটা ঠিক নয়। আমরা একটি ভাল বিদায় দিতে চাই কিন্তু তারা যদি সেটি না চায় তাহলে আমরা কি করতে পারি।’
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে তামিম বলেছিলেন খেলার জন্য শতভাগ ফিট নন তিনি। ম্যাচ খেলেই নিজের ফিটনেস সর্ম্পকে ধারনা নিবেন। এমন বক্তব্যের পর তামিমের সততা নিয়ে প্রশ্ন তুলেন পাপন। তিনি বলেছিলেন, তামিম কি এটিকে গলির ক্রিকেট ভাবছেন যে এখানে নিজের ফিটনেসের মূল্যায়ন করবেন। এমনকি অভিযোগ করে পাপন জানান, শতভাগ ফিট না হওয়া সত্ত্বেও তামিমের খেলার সিদ্ধান্তে বিরক্ত হয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ধারনা করা হচ্ছে, সততা নিয়ে প্রশ্ন উঠায় ব্যথিত হয়েছে তামিম। কিন্তু এটিকে ‘প্রশ্নের বাইরে’ বলে মন্তব্য করেছেন পাপন।
‘এটি প্রশ্নের (আমার মন্তব্য ভূমিকা পালন করেছে) বাইরে। আপনি কি মনে করেন, এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে হঠাৎ এ ধরনের সিদ্ধান্ত নেয়া যেতে পারে? আমি মনে করি, এটি একটি আবেগপূর্ণ সিদ্ধান্ত। যদিও সে বলেছে, চিন্তা-ভাবনার পর ও পরিবারের সাথে কথা বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’
পাপন বলেন, তামিমের এমন সিদ্ধান্ত দলের উপর বিরূপ প্রভাব ফেলবে। তিনি বলেন, ‘এই ধরনের আকস্মিক সিদ্ধান্ত দলের উপর বিরূপ প্রভাব ফেলবে। বিশেষ করে যখন এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। বিশ্বকাপে সেরাটা দিতে আমরা ভালো অবস্থায় আছি। কিন্তু তার সিদ্ধান্ত আমাদের জন্য বড় চিন্তার বিষয়। আমি মনে করি, এই সময়ে এমন সিদ্ধান্ত আমাদের জন্য ক্ষতিকর।’

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...