শনিবার, ২৭ জুন ২০২৬

সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকত থেকে স্কুলশিক্ষার্থীর মরদেহ ২০ ঘন্টা পর উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক স্কুলশিক্ষার্থী মেহেদী হাসান (১৬) এর মরদেহ ২০ ঘন্টা পর উদ্ধার কর হয়েছে।

বৃহস্পতিবার ( ৬ জুলাই) সকালে স্থানীয় জেলেরা লাশটি উদ্ধার করে। এর আগে বুধবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সাগরের উদ্ধার অভিযান চালিয়েও লাশের সন্ধান পাইনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় জেলেরা সাগরে মাছ ধরতে গেলে জোয়ারের পানিতে শরীরের অর্ধেক মাটিতে পুতা আবস্থা থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে বলে জানায় স্থানীয় মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বাহার। এর আগে গত বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন মেহেদী হাসান।

তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানার সাতরা এলাকার ওমর ফারুকের পুত্র ও কুমিল্লা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, ঘটনার পর সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম এবং নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ পর্যটকের সন্ধানে সাগরে তল্লাশি চালায়। জানা যায়, কুমিল্লা থেকে ১৪ জনের একটি পর্যটক দল সকালে উপজেলার গুলিয়াখালী সীবীচে বেড়াতে আসে। তারা দুপুর সাড়ে ১২ টার সময় সাগরে গোসল করতে নামে। এসময় সাগরের জোয়ারের শ্রোতে মেহেদী হাসান পানিতে তলীয়ে যায়।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...