শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ফারুকীর সাথে বিয়েতে নিজের মা ও শাশুড়ি মাকে রাজি করিয়ে ছিলেন তিশা

- Advertisement -
Single page 1st Paragraph

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। দীর্ঘ দিন প্রেম করে ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন এই জুটি। তারপর কেটে গেছে এক যুগ। এ দম্পতির সংসার আলো করে এসেছে একটি কন্যাসন্তান।

তিশা-ফারুকীর প্রেমকে পরিণয়ে রূপ দেওয়ার জার্নিটা মোটেও সহজ ছিল না। সেই গল্প শুনিয়েছেন এই দম্পতি। শুরুতে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘তিশার মা হেনরি কিসিঞ্জারের চরিত্র প্লে করতেন। কূটনৈতিকরা যেমন হয় আরকি! তারা সামনে একরকম পেছনে অন্যরকম। আমি যখন তিশাদের বাসায় যেতাম, তখন তিনি আমাকে খুব আদর-যত্ন করতেন, খাওয়াতেন। বাবা-বাবা বলে ডাকতেন। আমি তো ভাবতাম তিনি রাজি। কিন্তু পেছনে তিশার উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করতেন।’

‘তিনি তিশাকে বলতেন, তুমি ফারুকীকে কেন বিয়ে করবা? ছেলের গাড়ি নাই, ডিগ্রি নাই, তারপরও তুমি এটা কি করতেছো? কিন্তু এখন আমার শ্বাশুড়ির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার শ্বাশুড়িকে রাজি করানোটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ বলেন ফারুকী।

তাহলে বিয়েতে কীভাবে রাজি করালেন? এ প্রশ্নের জবাবে ফারুকী বলেন, ‘এটা আমি করিনি, তিশা করিয়েছে।’ এরপর তিশা বলেন, ‘সে (ফারুকী) তার মাকে রাজি করায়নি। তার মাকেও আমি রাজি করিয়েছি। আমি যখন ওকে বললাম, আমার কথা তোমার বাসায় বলো না কেন, আমাকে তোমার বাসায় নিয়ে যাওনা কেন? এ কথা শুনে ও বলে, না না, আরো পরে, আরো পরে। কারণ আমার আগের অভিজ্ঞতা ভালো না।’

একদিন তিশা নিজেই ফারুকীর বাসায় চলে যায়। সেই ঘটনা বর্ণনা করে তিশা বলেন, ‘‘আমি একদিন নিজে থেকেই ওর বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে ওর মাকে বললাম, আপনার ছেলে আমাকে পছন্দ করে, আমাকে গ্রহণ করুন প্লিজ। আমার শ্বাশুড়ি তখন ওকে ফোন দিয়ে বললো, ‘অ্যাক্টিং করে তিশা নামে একটা মেয়ে আছে না, ও তো বাসায় এসে এরকম এরকম বলতেছে। তুই বাসায় আয়।’ আমার আসার কথা শুনে ও বলে তুমি বাসায় এসেছো কেন? আমি বললাম, আপনি তো পরিচয় করিয়ে দেবেন না, তাই নিজে নিজে পরিচিত হতে আসলাম। যাইহোক, আমার শ্বাশুড়ি তখনই রাজি হয়ে যান।’’

নিজের মাকে রাজি করানোর ঘটনা বর্ণনা করে তিশা বলেন, ‘আসলে আম্মুর মাথায় ছিল, আমার মেয়ে তো ছোট। সুতরাং সে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না। ওই সময়ে মিডিয়াতে অনেক ভাঙন চলছিল। পাঁচ বছর লেগেছিল আম্মুকে রাজি করাতে। পাঁচ বছর পরে যখন আম্মু বললেন উহ! আর পারা গেলো না। বুঝছি, এই সম্পর্ক ভাঙবে না, যা খুশি কর! আম্মু যেদিন এ কথা বলেন ঠিক তার পরের দিনই আমি বিয়ের ঘোষণা দিয়ে দিই।’

তিশার এসব কথা শেষ হতেই ফারুকী বলেন— ‘আমার শ্বাশুড়ি অপেক্ষা করছিলেন কবে আমাদের সম্পর্ক ভাঙার খবর আসবে তার জন্য।’

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...