রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গোপালগঞ্জে নিহত ৪

- Advertisement -
Single page 1st Paragraph

গোপালগঞ্জে মাটিকাটা স্কেবেটর বহনকৃত ট্রাক (লোবেট) ও অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিন জন। নিহত ও আহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতরা অ্যাম্বুলেন্স যাত্রী এবং মানসিক রোগী বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়া কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটিকাটা স্কেবেটর বহনকৃত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন ও হাসপাতালে আনার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুয়েল সরকার বলেন, দুজন হাসপাতালে আনার আগে এবং দুজন হাসপাতালে আনার পরে মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...