সোমবার, ২২ জুন ২০২৬

বিপুল গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,প্রাইভেটকার জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

দাউদকান্দি থেকে বিপুল গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। এ সময় প্রাইভেটকার জব্দ করা হয়।

জানা যায়, র‌্যাব-১১,নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৫ জুলাই )বিকালে কুমিল্লা জেলার দাউদকান্দী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুমিল্লা জেলার দাউদকান্দী থানাধীন গৌরিপুর সাকিনস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে ১৯.৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।এ সময় গাঁজাবহণকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায় হলেন, মোঃ মামুন (২৩), পিতা- আবুল হোসেন, ২। মোঃ সোহাগ হোসেন (২৭), পিতা- শামসুল হক, উভয় সাং- আড়াইওরা, বড় পুকুরপাড়, বাবুল মিয়ার দোকান, দূর্গাপুর ইউপি, থানা- কতোয়ালী, জেলা- কুমিল্লা। তারা দুজন লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেপ্তার আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...