বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গণমানুষের কল্যাণই সাংবাদিকতা: ডা. রমিজউদ্দিন চৌধুরী

- Advertisement -
Single page 1st Paragraph

গণমানুষের কল্যাণই সাংবাদিকতা এবং গণমাধ্যমের দায়িত্ব বলে মন্তব্য করেছেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী।

বুধবার (৫ জুলাই) রাউজান সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

পূর্বকোণ সম্পাদক বলেন, সাগর, নদী, পাহাড় ঘেরা চট্টগ্রাম প্রাচীনকাল থেকেই অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল। এর ভৌগোলিক অবস্থানগত কারণ আছে।

ছোটবেলায় দেখেছি শিল্প-সাহিত্য সংস্কৃতি চর্চায় চট্টগ্রাম অগ্রণী ছিল। এখানে রবীন্দ্র সাহিত্য সম্মেলন হয়েছে। এখন চট্টগ্রাম গুরুত্বহীন হয়ে পড়ছে। একে একে অনেক বহুজাতিক কোম্পানি ও ব্যাংকের প্রধান কার্যালয়, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কার্যালয়, বেসরকারি উদ্যোক্তাদের প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে যে কাজ এক সপ্তাহে হওয়ার কথা সেটি এখন এক মাসেও হচ্ছে না।

সাংবাদিকতা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বাড়ির সামনে একটি খাল ছিল। ছোটবেলায় দাদার সঙ্গে সেখানে দেখেছিলাম অনেক সবজির ক্ষেত। একদিন আমি বাড়িতে গেলে সেই খালটি দেখতে যাই। দেখলাম খালটি জঞ্জালে ভরে গেছে, পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি আমাদের কাগজে প্রতিবেদন আকারে ছাপা হয়। সেটি দেখে রাউজানের সংসদ সদস্য ঢাকা থেকেই নির্দেশ দেন খালটি দ্রুত সাফ করার জন্য। আরেকবার জমি রেজিস্ট্রি করার জন্য সাব রেজিস্ট্রার অফিসে গেলাম। মানুষের দুরবস্থা দেখে আবার প্রতিবেদন ছাপালাম। এবারও সংসদ সদস্য দ্রুত অ্যাকশন নিয়ে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আসলে রাউজানের সংসদ সদস্য এলাকার উন্নয়নে, মানুষের দুর্ভোগ লাঘবে খুবই আন্তরিক। সবচেয়ে বড় কথা রাউজানে লাখ লাখ ফলের গাছ লাগিয়েছেন তিনি। অনেক জনপ্রতিনিধি বা নেতা আছেন যারা কাজ না করেই মিডিয়ায় কাভারেজ আশা করে। গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে গণমানুষের কল্যাণে কাজ করা। তাদের সমস্যা তুলে ধরে জনপ্রতিনিধি ও সরকারের দৃষ্টি আকর্ষণ করা।

পূর্বকোণ সম্পাদক রাউজান সাংবাদিক পরিষদের সাফল্য কামনা করে বলেন, রাউজানের সমস্যা, সম্ভাবনার পাশাপাশি রাউজানের উন্নয়ন, গৌরব ও সমৃদ্ধি তুলে ধরতে পরিষদ ভূমিকা রাখবে।

রাউজান সাংবাদিক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খানের নেতৃত্বে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অভিষেক ও সংবর্ধনা উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি ও এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক মনজুর কাদের মনজু, সিনিয়র সাংবাদিক ডেইজী মউদুদ, আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, হাসনাত মোরশেদ, বিটিভির স্পোর্টস রিপোর্টার দেবাশীষ বড়ুয়া, অভিষেক ও সংবর্ধনা উদযাপন পরিষদের সদস্যসচিব সৈয়দ আলমগীর সবুজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার মোরশেদ তালুকদার, বিজয় টিভির নিউজ ইনচার্জ মোরশেদ হোসেন চৌধুরী, আলোকিত চট্টগ্রামের স্টাফ রিপোর্টার রুমন ভট্টাচার্য প্রমুখ।

এই বিভাগের সব খবর

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

সর্বশেষ

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...