বুধবার, ৮ জুলাই ২০২৬

স্ত্রীকে মারধরের অভিযোগ মোস্তাকিমের বিরুদ্ধে

- Advertisement -
Single page 1st Paragraph

স্ত্রী হাবীবা আক্তারকে মারধরের অভিযোগে সৈয়দ মোহাম্মদ মুনতাকিম ওরফে মোস্তাকিমের (২৪) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলন থেকে গ্রেপ্তার হয়ে আলোচনায় এসেছিলেন।

সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও বিষয়টি পরে জানাজানি হয়।

মামলার অভিযোগে হাবীবা আক্তার জানান, ২০২২ সালের ২৬ অক্টোবর মোস্তাকিমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন মোস্তাকিম। তারই ধারাবাহিকতায় গত ১১ জুন ৫ লাখ টাকা যৌতুক দাবি করে জোরপূর্বক স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন তিনি। এরপর ১৭ জুন স্ত্রীর বাড়িতে গিয়ে মোস্তাকিম আবার যৌতুকের টাকা দাবি করেন। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে মোস্তাকিম স্ত্রীকে মারধর করেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী এম জাফর আলম জানান, শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত স্বামী মোস্তাকিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

প্রসঙ্গত, মোস্তাকিম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলন থেকে গ্রেপ্তার হয়ে কারাগার থেকে বের হয়ে নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার ও একই থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সম্প্রতি ওই মামলায় ওসি নাজিম উদ্দিন এবং এসআই আবদুল আজিজকে ঘটনার দায় থেকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...