বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে আগুনে পুড়ল ৭ বসতঘর, খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্থরা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৯টায় খানখানাবাদ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের প্রেমাশিয়া এলাকার আইজ্জিল্লাবাপের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, ততক্ষণে ৭টি বসতঘরের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯ টার সময় আইজ্জিল্লাবাপের বাড়ির রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোতে। এতে ক্ষতিগ্রস্থ হয়- শাহনুর, মো. আলমগীর, আরফাতুল, শাহাব উদ্দীন, ফজল হক, শাহীন, সিয়াম ও আব্দুল গফুর।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. নুরুল বাশার বলেন, ‘আমরা খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া এলাকায় অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত বের হই। পথিমধ্যে গুনাগরি পর্যন্ত পৌছালে ঘটনাস্থল থেকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফোন দেয়। পরে আমরা চলে আসি।’

ক্ষতিগ্রস্থতের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে খানখানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার তার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগীতা করেন। এ বিষয়ে ইউএনও এর বরাবর ক্ষতিক্ষস্তদের একটি তালিকা নিয়ে উপজেলা পরিষদে যাওয়ার কথা জানান তিনি।’

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...