শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা ও দূর্যোগে ক্ষতিগ্রস্থ স্থানীয়দের জন্য যুক্তরাজ্য ১ কোটি ১৬ লাখ পাউন্ডের মানবিক সহায়তা দিবে

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের স্থানীয় সম্প্রদায়ের জন্য যুক্তরাজ্য আরো ১ কোটি ১৬ লাখ পাউন্ড (প্রায় ১৬০ কোটি টাকা) মানবিক সহায়তা দিয়েছে।যুক্তরাজ্যের এই নতুন সহায়তা প্যাকেজ, রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, পানি ও স্যানিটেশন এবং শরণার্থী ও প্রতিবেশি স্বাগতিক সম্প্রদায়কে শিশু সুরক্ষা সেবা প্রদান করবে। বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো বড় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের সম্প্রদায়ের সদস্যরাও এ সহায়তা পাবে।বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তার প্রথম কক্সবাজার সফরে যুক্তরাজ্যের এই সহায়তার ঘোষণা দেন।

হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে।সারা বাংলাদেশে মানবিক প্রয়োজনে সাড়া দেয়ার জন্য যুক্তরাজ্য ১ কোটি ১৬ লাখ পাউন্ডের এই নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।

রোহিঙ্গা শরণার্থীদের অব্যাহতভাবে আতিথ্য দেয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান হাইকমিশনার। বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে সরকারকে সমর্থন দিতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। হাইকমিশনার সারাহ কুক বলেন,সহায়তার এই নতুন প্যাকেজ সারাদেশের বাংলাদেশি সম্প্রদায়কে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবেলায় সাড়া দিতে সাহায্য করবে। এই সহায়তা প্যাকেজ বাস্তবায়ন করবে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...