সোমবার, ২ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম-সন্দ্বীপ- চট্টগ্রাম চালু হবে হেলিকপ্টার সার্ভিস

 স্বাধীনতার পর প্রথমবারের মত চট্টগ্রাম টু সন্দ্বীপ এবং সন্দ্বীপ টু চট্টগ্রাম বেসরকারি হেলিকপ্টার সেবা চালু করতে যাচ্ছে ‘চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিস’। আগামী ৬,৭ ও ৮ জুলাই চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্ক থেকে বুকিং সাপেক্ষে এই হেলিকপ্টার সেবা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির সিইও শাহনেওয়াজ শিপন।
৩ জুলাই দুপুরে সন্দ্বীপ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিসের সিইও শাহনেওয়াজ শিপন বলেন, চট্টগ্রামে আমাদের সেবা চালু আছে। সন্দ্বীপের অনেকে ফোন করেন যেন চট্টগ্রাম-সন্দ্বীপ সেবাটাও চালু করি।তাই আগামী ৬, ৭ ও ৮ জুলাই ফৌজদারহাট এলাকায় অবস্থিত ডিসি পার্ক থেকে বুকিং সাপেক্ষে উক্ত হেলিকপ্টার সেবার উদ্বোধন করা হবে।প্রতিটি ট্রিপে হেলিকপ্টারে ৬ জন যাত্রীর জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২,৯৯৯ টাকা। এছাড়াও চট্টগ্রাম- সন্দ্বীপ, সন্দ্বীপ- চট্টগ্রাম আসা যাওয়ার মাঝখানের সময়টাতে আমরা সন্দ্বীপে চালু করবো জয় রাইড। জয় রাইডে জনপ্রতি ৪,৯৯৯ টাকায় ১০ মিনিটে পুরো সন্দ্বীপ ঘুরিয়ে দেখানো হবে। প্রাথমিকভাবে মাসে ৩ দিন চলবে এই প্যাকেজ। এই প্যাকেজের বাইরে কেউ যদি পুরো হেলিকপ্টার রিজার্ভ করতে চান সন্দ্বীপ – ঢাকা ভাড়া পড়বে ২ লক্ষ ৪০ হাজার, সন্দ্বীপ- চট্টগ্রাম ২ লক্ষ ৩০ হাজার টাকা। এছাড়াও কক্সবাজার-সন্দ্বীপ জনপ্রতি ভাড়া ১৫৯৯৯, ঢাকা-চট্টগ্রাম জনপ্রতি ৯৯৯৯ টাকা নির্ধারন করা হয়েছে। প্রতিষ্ঠানের চট্টগ্রাম কার্যালয়, ফেসবুক পেজ ও মোবাইলে টিকেট বুকিং দেওয়া যাবে। সংবাদ সম্মলনে সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ বলেন, ‘ষাটের দশকে সন্দ্বীপ- চট্টগ্রাম হেলিকপ্টার সার্ভিস চালু ছিলো। প্রাকৃতিক নানা প্রতিকূলতার কারণে জরুরী মুহুর্তে চিকিৎসা বা অন্যান্য কাজে অনেক সময় সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাওয়া সম্ভব হয় না। এমতাবস্থায় হেলিকপ্টার প্রয়োজন। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো এটি। চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিস স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছেন বলে তাদের ধন্যবাদ জানাচ্ছি। তবে কিছুটা সময় দিতে হবে এটিকে জনপ্রিয় করে তুলতে। সাগরপথে বৈরী আবহাওয়ার কারণে পর্যটকরা আসার ইচ্ছে থাকলেও আসতে পারেন না। তাদের জন্য এটি সূবর্ণ সুযোগ।
ব্যবসায়ী- শিল্পপতি ও প্রবাসীরাও সুযোগটি গ্রহণ করবেন নিঃসন্দেহে। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, ‘সন্দ্বীপে হেলিকপ্টার সার্ভিসের বিষয়ে চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিস যোগাযোগ করেছেন। আমরা তাদের উদ্ভুদ্ধ করেছি, স্বাগত জানিয়েছি। বৈরী আবহাওয়ায় জরুরী রোগী পারাপার ও প্রবাসী সন্দ্বীপবাসীদের জন্য এটি নতুন দিগন্তের সূচনা করবে।অন্যান্যরাও উপকৃত হবেন।’

এই বিভাগের সব খবর

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয়...

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...

সর্বশেষ

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.)...

প্রফেসর প্রিয়তোষ শীলের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের কৃতীসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও চট্টগ্রাম...

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসির রুটিন দায়িত্ব...