রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

হজ পালন শেষে রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি, তার পত্নী ড. রেবেকা সুলতানা, পরিবারের অন্যান্য সদস্য এবং সফর সঙ্গীদের বহনকারী বিমানটি গতকাল রবিবার রাত ১টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশ মহাপরিদর্শক এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ পালনের জন্য ১০ দিনের সফরে সৌদি আরব যান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে গত শুক্রবার রাতে মদিনা পৌঁছেন।

সেখান থেকে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) রবিবার রাতে ঢাকায় অবতরণ করেন।

এর আগে রাষ্ট্রপ্রধান এবং তার সহধর্মিনীকে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি, মদিনার রয়েল প্রোটোকলের প্রধান ইব্রাহিম আল বারী এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাবেদ পাটোয়ারী বিদায় জানান।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...