বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে পান দোকানদারের মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে এক পান দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সরওয়ার খান (৪৭)।

শনিবার (১ জুলাই) গভীর রাতে ফতেয়াবাদের বালুরটাল এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

সরওয়ার চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের মুল্লুক শাহ হাজী বাড়ির মৃত মো. সেকান্দর সওদাগরের ছেলে।

হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, ‘শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে আধা কিলোমিটার দূরে বালুরটাল এলাকায় তার বাগান দেখতে যান সরোয়ার। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে পরিবার। অবশেষে গভীর রাতে সেই বালুরটাল এলাকায় মুখে ফেনা বের হওয়া অচেতন অবস্থায় সরওয়ারকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারনা করছি স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে সরওয়ার দীর্ঘদিন থেকে হাই ব্লাড প্রেশারের রোগী ছিল। এর আগেও একবার ছোট স্ট্রোক করেছে বলে জানতে পেরেছি। তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা করা হয়নি।’

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...