রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সৌদিতে চট্টগ্রাম ও কক্সবাজারের ৬ হজযাত্রীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

সৌদি আরবে হজ করতে গিয়ে মৃত্যুবরণকারী হজযাত্রীদের মধ্যে ৬ জন চট্টগ্রাম ও কক্সবাজারের বাসিন্দা। গত ৩১ মে থেকে ২৮ জুনের মধ্যে হৃদরোগ, হিট স্ট্রোকে তাদের মৃত্যু হয়।

মৃত্যুবরণকারীদের ৪ জন পুরুষ ও ১ জন নারী। মক্কায় বাংলাদেশ হজ অফিস এসব তথ্য নিশ্চিত করেছে। প্রয়াত হজযাত্রীরা হলেন- চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকার আবুল হাশেম (৬১), ফিরোজ শাহ কলোনির আব্দুল মতিন (৬০), সন্দ্বীপের মো. আব্দুল মান্নান (৬৯), বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকার প্রবাসী মো. সফিউল আলম সফি (৬৩), কক্সবাজারের মনোয়ারা বেগম (৭২) ও বদরখালীর মো. রিদওয়ান (৬৪)।

৯ জুন মো. রিদওয়ান, ১৫ জুন মনোয়ারা বেগম ও ২৮ জুন মো. আব্দুল মান্নানের মৃত্যু হয়। আবুল হাশেমের মৃত্যু ছিল স্বাভাবিক। আব্দুল মতিনের মৃত্যুর কারণ জানা যায়নি। এই হজযাত্রীদের কেউ মক্কায় হজ এজেন্সির ভাড়া করা হোটেলে, কেউ ক্লিনিকে-হাসপাতালে আসার পথে মারা যান। আর হজের আনুষ্ঠানিকতার শুরুতে মিনার তাঁবুতে প্রবেশ করেই স্ত্রীর সামনে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন মো. সফিউল আলম সফি।

সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসে কর্মরত একজন পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, প্রয়াত হজযাত্রীদের দাফন করা হয়েছে মক্কার শরাইয়া কবরস্থানে। সৌদি আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মৃত্যুবরণ করলে মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মরদেহ নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের আপত্তিও গ্রাহ্য করা হয় না।

মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয়। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।

মোয়াল্লিম মুফতি ফজলে এলাহী জানান, হজযাত্রীরা মহান আল্লার মেহমান। এ জন্য সৌদি আরব সরকার তাদের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়াত হজযাত্রীদের কাফন ও দাফনের ব্যবস্থা করে থাকে।

চলতি হজ মৌসুমে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করে। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হয়। এ বছর চট্টগ্রাম থেকে ১০ হাজারের বেশি যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন।

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নগরের রহমতগঞ্জের জে. এম. সেন...

সর্বশেষ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...