বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

দেশজুড়ে শীতপ্রবণ এলাকায় কেএসআরএমের কম্বল বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

অন্যতম ইস্পাত নির্মাণ শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম দেশজুড়ে শীতপ্রবণ এলাকার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। ইতিমধ্যে ঢাকা, মৌলভীবাজার, রাজশাহী, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, পাবনাসহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা ও সাতকানিয়ায় এসব কম্বল বিতরণ করা হয়। ১৫ হাজারের অধিক কম্বল বিতরণ করা হয়েছে ইতিমধ্যে। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কেএসআরএমের শীর্ষ কর্মকর্তারা এসব কম্বল বিতরণ করেছেন নি¤œ আয়ের মানুষের মাঝে।
কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত এ প্রসঙ্গে বলেন, কম্বল বিতরণ দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেশি। এছাড়া ওই এলাকার মানুষগুলোর বেশিরভাগই নি¤œ আয়ের। করোনার কারণে সারাদেশে চাকুরিহারা হয়েছেন অসংখ্য মানুষ। তাই আমাদের চেষ্টা ছিল পুরো করোনাকালেই নানাভাবে তাদের পাশে থাকার। তারই অংশ হিসেবে শীত মৌসুমে এবার বিতরণ করা হয়েছে কম্বল। সাধারণ মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা আমাদের আগামীতেও অব্যাহত থাকবে। হয়তো তা হবে অন্যকোনোভাবে।
তিনি আরও বলেন, মহামারি করোনার কারণে পরিবর্তীত পরিস্থিতিতে সাধারণ মানুষ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। যদিও তাদের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখার জন্য সরকার নানামুখি পদক্ষেপ নিয়েছে। তবু নিম্ন আয়ের মানুষ দিনাতিপাত করছে চরম সংকটের মাঝে। তাই সরকারের পাশাপাশি বিভিন্ন শিল্পগ্রুপ ও বিত্তশালীরা এগিয়ে এসেছে। পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। কেএসআরএম নানাভাবে দেশ ও দেশের মানুষের পাশে আছে সবসময়। সেই ধারাবাহিকতায় কেএসআরএম এবার সারাদেশের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেছে শীতার্তদের মাঝে। নি¤œ আয়ের সাধারণ মানুষ এসব কম্বল হাতে পেয়ে যে আনন্দ ও স্বস্তি অনুভব করেছে সেখানেই আমাদের প্রাপ্তি। কেএসআরএম সাধারণ মানুষের সেই আনন্দ ও অনুভবকেই ধারণ করে আরোহন করতে চায় শিখরে|

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...