সোমবার, ১৫ জুন ২০২৬

মীরাক্কেলখ্যাত আবু হেনা রনির উপর হামলা, গাড়ি ভাঙচুর

- Advertisement -
Single page 1st Paragraph

নাটোরের গুরুদাসপুরে হামলার শিকার হয়েছেন কমেডিয়ান আবু হেনা রনি। এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কারটি ভাঙচুর করা হয়। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের আদম শাহ মোড়ের পাশে একটি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। রনি পাশের সিংড়া উপজেলার বিলদহর গ্রামের বাসিন্দা।

আবু হেনা রনি বলেন, ‘আমরা সিনেমা দেখার জন্য সিংড়ার বিলদহর থেকে পাঁচজন চাঁচকৈড় গিয়ে সিনেমা হলের সামনে রাস্তার পাশে গাড়ি পার্কিং করি। এ সময় রাস্তার পাশের জায়গায় গাড়ি পার্কিং করতে দেখে এক ব্যক্তি গালাগালি শুরু করেন। তখন রাস্তার পাশেই তো গাড়ি আছে, গালি দিচ্ছেন কেন বলে প্রতিবাদ করায় ওই ব্যক্তি আরো অকথ্য ভাষায় গালাগালি করতে করতে মারপিট শুরু করেন। এ সময় স্থানীয়রা তাদের বাধা দেয়। পরে জানতে পারি, উনি গুরুদাসপুর পৌর এলাকার গাড়িষাপাড়া মহল্লার সাবলু মোল্লা।’

‘এরপর সাবলু মোল্লা ফোন করলে আরো ৮-১০ জন মোটরসাইকেলে করে ঘটনাস্থলে চলে আসে এবং আবারও হামলা চালায়। তারা বাটাম দিয়ে বেধড়ক মারপিট করে, গাড়ি ভাঙচুর করে।’

রনি বলেন, আমরা আত্মরক্ষার্থে সেখান থেকে দৌড়ে পালাই। পরে পুলিশকে ফোন দিলে তারা এসে আমাদের উদ্ধার করে। আমি এ অন্যায় হামলার সঠিক বিচার চাই। মারপিটের কারণে আমাদের দুইজনের অবস্থা বেশি খারাপ।

আদম শাহ মোড়ের কয়েকজন ব্যবসায়ী জানান, পুলিশ তাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিতে এসেছিল। কিন্তু মারামারির সময় বিদ্যুৎ না থাকায় ওই সময় বাদে বাকি সময়ের ফুটেজ পুলিশ চেক করেছে।

অভিযোগের ব্যাপারে জানতে সাবলু মোল্লার মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, পার্কিং নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ি ভাঙচুর ও মারপিট করা হয়েছে। এ ঘটনায় আবু হেনা রনি বাদী হয়ে মামলা করেছেন

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...