বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

- Advertisement -
Single page 1st Paragraph

চন্দনাইশে পাওনা টাকা চাওয়ায় ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে বড় ভাই। নিহত বড় ভাইয়ের নাম মোহাম্মদ মুছা (৫৫)।

আজ শুক্রবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পর ঘাতক ছোট ভাই আবদুল বায়েজ (৪৬) মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

জানা যায়, দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড ফুলতলা ছগিরপাড়া গ্রামের মৃত আবদুল ওয়ারেছের ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক মোহাম্মদ মুছা ও তার ছোট ভাই আবদুল বায়েজের মধ্যে টাকা লেনদেন নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই আবদুল বায়েজ কোমর থেকে ছুরি বের করে প্রকাশ্যে বড় ভাই মোহাম্মদ মুছাকে কয়েকটি ছুরিকাঘাত করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মুছাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, টাকা লেনদেন নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই বায়েজের ছুরিকাঘাতে বড় ভাই মো. মুছা নিহত হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক বায়েজকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...