রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রথম বাংলাদেশী হিসেবে এডিবির ভাইস প্রেসিডেন্ট হলেন ফাতিমা ইয়াসমিন

প্রথম বাংলাদেশী হিসেবে এডিবির ভাইস প্রেসিডেন্ট হলেন ফাতিমা ইয়াসমিন রাসেল আদিত্য,স্লোগান ডেস্ক।। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশ সরকারের অর্থসচিব ফাতিমা ইয়াসমিনকে তিন বছরের জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।ফাতিমা ইয়াসমিনই প্রথম কোনো বাংলাদেশি যিনি এ পদে নিয়োগ পেলেন। এডিবির ‘সেক্টরস ও থিম’–বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি।খবর ইউএনবির। আজ ২৮শে জুন বুধবার অনুষ্ঠিত এডিবির পর্ষদ বৈঠকে তাঁকে এ পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সংস্থাটি বলেছে,তাঁরা আশাবাদী ফাতিমা ইয়াসমিন অগাস্টের শেষের দিকে এডিবিতে যোগ দেবেন।ফাতিমা ইয়াসমিন এডিবির নতুন অপারেটিং মডেলের আওতায় নবগঠিত সেক্টর গ্রুপ এবং জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন। ফাতিমা ইয়াসমিনের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, সরকারি খাত ও রাজস্ব নীতি সংস্কার এবং সরকার ও আন্তর্জাতিক সংস্থায় বাণিজ্য ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে ৩২ বছরেরও বেশি বিস্তৃত উন্নয়নের অভিজ্ঞতা রয়েছে।
২০২৩ সালের ৩০ জুন চালু হতে যাওয়া এডিবির নতুন অপারেটিং মডেলের আওতায় ফাতিমা ইয়াসমিনের অধীনে দুটি গ্রুপে এডিবির খাত ও থিমেটিক দক্ষতা একীভূত করা হবে।যাতে দেশের কর্মসূচি অনুযায়ী ক্লায়েন্টদের সমন্বিত সমাধান প্রদান করা যায় এবং এ অঞ্চলে উন্নয়ন জ্ঞানের ক্ষেত্রে অগ্রণী হিসেবে এডিবির অবস্থান শক্তিশালী করা যায়।এই খাত ও থিমেটিক গ্রুপগুলো জলবায়ু পরিবর্তনের ওপর দৃষ্টি নিবদ্ধ করে এই অঞ্চলের মূল উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী উদ্যোগ চালু ও নেতৃত্ব দেবে। ফাতিমা ইয়াসমিন অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিকসে মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটিতে হুবার্ট হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামের অধীনে পাবলিক পলিসি অ্যান্ড হিউম্যান রাইটসে ফেলোশিপ পেয়েছিলেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...