সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পদ্মা ও বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড

- Advertisement -
Single page 1st Paragraph

দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু আর উত্তরাঞ্চলের বঙ্গবন্ধু সেতু নতুন রেকর্ড গড়েছে। ঈদকে কেন্দ্র করে দুটি সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। এসময় সেতুর ওপর দিয়ে পরিবহন পারাপার হয়েছে ৫৫ হাজার ৪৮৮টি। যা বঙ্গবন্ধু সেতু টোল আদায় বিগত রেকর্ডকে ভেঙে করে নতুন রেকর্ড গড়েছে।

এর আগে গত বছরের ৭ জুলাই সর্বোচ্চ ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছিল। এসময় পরিবহন সেতু পারাপার হয়েছিল ৪৩ হাজার ৫৯৫টি।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে পরিবহন পারাপার হয়েছে ৫৫ হাজার ৪৮৮টি। এর মধ্যে শুধু মোটরসাইকেল পারাপার হয়েছে ১৪ হাজার ১২৩টি। এই সময়ে সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সেতু পাড় হয়েছে ৩৬ হাজার ৪৯১টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯ হাজার ৭৫০ টাকা। এছাড়া, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহন সেতু পাড় হয়েছে ১৮ হাজার ৯৯৭টি। এতে টোল আদায়ের পরিমাণ ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, ঈদের সময় স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি যানবাহন পারাপার হয়। এ পর্যন্ত নতুন রেকর্ড সৃষ্টি করেছে বঙ্গবন্ধু সেতু।

এদিকে, পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে মঙ্গলবার (২৭ জুন)। গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৪ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০ টাকা। এটি সেতুতে এ পর্যন্ত সর্বোচ্চ আহরিত টোল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ঈদকে কেন্দ্র করে মঙ্গলবার সেতুতে বাড়িফেরা মানুষের চাপ বাড়ে। ওই দিন সেতুর দুইপ্রান্ত হয়ে পাড়ি দেয় ৪৩ হাজার ১৩৭টি যানবাহন। এর মধ্যে জাজিরা প্রান্ত হয়ে সেতু পাড়ি দেয় ১৩ হাজার ২৪০টি যানবাহন। এতে টোল আয় ১ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৩০০ টাকা। আর মাওয়া প্রান্ত হয়ে পার হওয়া ২৯ হাজার ৮৯৭টি যানবাহনে টোলের পরিমাণ ২ কোটি ৭০ লাখ ৪০০ টাকা।

বুধবার পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বলেন, এটিই এ পর্যন্ত সর্বোচ্চ টোল আয়। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ টোল ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা আদায় হয়েছিল গত বছরের ৭ জুলাই। সেদিন পাড়ি দিয়েছিল ৩১ হাজার ৭২৩টি যানবাহন। এছাড়া, তৃতীয় সর্বোচ্চ টোল আদায় হয় সে বছরের ২১ এপ্রিল। ওই দিন ৩৫ হাজার ৫২৪টি যানবাহন পারাপারে আদায় হয় ৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার টোল।

তিনি বলেন, এর মধ্যে পদ্মা সেতুর টোল আয়ের পরিমাণ ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত টোল আয় হয়েছে ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা। মোট পাড়ি দিয়েছে ৫৭ লাখ ৭১ হাজার ৭৮৮টি যানবাহন।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...