সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে প্রতীক বরাদ্ধ হয়েছে আজ ২৭ জুন। মনোনয়ন প্রত্যাহারের তারিখ ছিলো গতকাল ২৬ জুন।
২৬ জুন ৪ জন প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন প্রভাষক মোঃ সিরাজ।বাকী তিনজন প্রার্থীর মধ্যে আজ প্রতীক বরাদ্ধে ওমর ফারুক পেয়েছেন তালা মার্কা,দেলোয়ার হোসেন সন্দ্বীপি পেয়েছেন টিউবওেল প্রতীক, ইব্রাহীম জিল্লু পেয়েছেন চশমা প্রতীক।১৯ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দীর সংখ্যা দাঁড়ালো তিনজন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশিষ দাস জানান উক্ত নির্বাচন সুস্থ ভাবে সম্পন্ন করতে তিনজন ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।তবে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা কত হবে তা নিশ্চিত করা হবে উপজেলা পরিষদের আইন শঙ্খলা মিটিং-এ।

