বুধবার, ৮ জুলাই ২০২৬

চট্টগ্রাম-১০ আসন উপ-নির্বাচন : নৌকার মাঝি হতে চান ২৯ আওয়ামী লীগ নেতা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. আফছারুল আমিন এমপির গত ২ জুন মৃত্যুর পর শূন্য হয় চট্টগ্রাম-১০ আসন। ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্যের মৃত্যুর পর আসনটি ধরে রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় উপনির্বাচনে নৌকার টিকিট পেতে মনোনয়ন ফরম নিয়েছেন ২৯ জন আওয়ামী লীগ নেতা।
উপ-নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত আপিল করা যাবে, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। নির্বাচনে ইভিএমের মাধ্যমে সব কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ভোটকেন্দ্রে বসানো হবে সিসিটিভি ক্যামেরা।
এদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে শেষ দিন সোমবার ২৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ’প্রধানমন্ত্রী ও দলীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে প্রার্থী ঘোষণা করবেন।’
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন- চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, নগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শফর আলী, একেএম বেলায়েত হোসেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, প্রয়াত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের ভাই ও পাহাড়তলী থানা আওয়ামী লীগের সদস্য মো. এরশাদুল আমীন, স্ত্রী কামরুন নেছা, ছেলে ফয়সাল আমীন, মহানগর ছাত্রলীগের সাবেক স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ অহীদ সিরাজ চৌধুরী, চার নং আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজওয়ান, মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রাথমিক সদস্য জাবেদ নজরুল ইসলাম, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ, সদরঘাট থানা আওয়ামী লীগের সদস্য রাশেদুল হাসান, ডবলমুরিং থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কেবিএম শাহজাহান, দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সদস্য আরিফুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ডা. শেখ শফিউল আজম, এনায়েতবাজার ওয়ার্ড আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আহমেদ ফয়সাল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য জামশেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেহানা বেগম রানু ও লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবুল ফজল কবির আহমেদ।
নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একেএম বেলায়েত হোসেন বলেন, ‘সেই ১৯৬৬ সাল থেকে দলের জন্য কাজ করে যাচ্ছি। ৫৭ বছরের এই রাজনৈতিক জীবনে কখনও কিছু পাওয়ার জন্য করিনি। এখন প্রধানমন্ত্রী ও দলীয় মনোনয়ন বোর্ড আমার রাজনৈতিক ক্যারিয়ার ও সিনিয়রিটি চিন্তা করে আমাকে দলীয় মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নেব।’
চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে দলীয় সবার তথ্য আছে। তিনিই যাকে যোগ্য মনে করেন তাকে মনোনয়ন দেবেন। আমি মনোনয়ন পেলে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করব।’

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...