শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ওয়েল গ্রুপ ব্যাবসার সূচনা লগ্ন থেকেই মানুষের জীবন মান উন্নয়নে অবদান রেখে চলেছে : আজাদী সম্পাদক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর অভিজাত এলাকা জিইসি মোড়ে বিশাল স্পেস নিয়ে চালু হল ‘ওয়েল ফ্যামিলি মার্ট’। দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক পরিবার ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘ওয়েল ফ্যামিলি মার্ট’ নামের এ সুপার শপটি আজ সোমবার বিকালে উদ্বোধন করা হয়।

একটি পরিবারের নিত্য প্রয়োজনীয় সকল পন্য সামগ্রীসহ সকল প্রকার খাদ্য ও সৌখিন পণ্যের সমাহার রয়েছে এখানে। বর্ণিল-আলো ঝলমল, মনোরম, স্বাস্থ্য সম্মত, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে গড়ে তোলা ওয়েল ফ্যামিলি মার্টের উদ্বোধন করেন, চট্টগ্রামের অগ্রযাত্রায় আলোর দিশারী হয়ে থাকা লেখনী শিল্প একুশে পদকপ্রাপ্ত ‘দৈনিক আজাদী’র সম্পাদক এম. এ মালেক ও লায়ন কামরুন মালেক।

জনাকীর্ণ পরিবেশে ওয়েল ফ্যামিলি মার্টটি উদ্বোধনকালে এম. এ. মালেক বলেন, একটা সময় ছিল, যখন দেশে সুপারশপের ধারণাটি তেমন জনপ্রিয়তা পায়নি। এত সুপারশপও ছিল না তখন। কেবল উচ্চবিত্ত শ্রেণিই তখন ওমুখী হতো। বর্তমানে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির ক্রেতারাও সুপার সপে আসে। বাজারের চেয়ে অনেক কিছুর দামই এখানে তুলনামূলকভাবে কম।

তিনি আরো বলেন, প্রতিনিয়ত এগিয়ে চলা বিশ্বে চট্টগ্রাম যাতে পিছিয়ে না পড়ে, যাতে তাল মিলিয়ে চলতে পারে তা আমাদের সকলেরই ভাবতে হবে। ওয়েল গ্রুপ তাদের ব্যাবসার সূচনা লগ্ন থেকেই চট্টগ্রামের মানুষের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে অবদান রেখে চলেছে। বাংলাদেশের বস্ত্র খাতের উন্নয়নে এ গ্রুপ অসামান্য অবদান রেখে চলেছে। হাজার হাজার স্থানীয় জনসাধারণের কর্ম সংস্থান করেছে ওয়েল গ্রুপ। ওয়েল ফুড চট্টগ্রামে বেকারীজাত পণ্যকে গুনে মানে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। দেশী খাবারের পাশাপাশি আন্তর্জাতিকভাবে জনপ্রিয় সব খাবারকে চট্টগ্রামসহ সারাদেশে পরিচিত করেছে। তাঁদের উদপাদিত খাদ্য ও বস্ত্র বিদেশে রপ্তানী করে দেশের বৈদেশিক মুদ্র অর্জনে অনন্য ভূমিকা রাখছে। ওয়েল পার্ক স্থাপন করে দেশী বিদেশী পর্যটকদের কাছে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে ভূমিকা রাখছে। গ্রীন হাউজ ও এগ্রো ফার্ম গড়ে তুলে রাসায়নিক মুক্ত অর্গ্যানিক ফুডের চাহিদা মেটাতে ভূমিকা রাখা ওয়েল গ্রুপকে অসামান্য ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার দাবীদার করে তুলেছে। ওয়েল গ্রুপের অনন্য উদ্যোগ ওয়েল ফ্যামিলি মার্ট আভিজাত্য, রুচি ও গুনমানকে অক্ষুন্ন রেখে সর্বমহলের প্রশংসা নিয়ে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েল গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, ফাস্ট সিকিউরিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, খুলশী ক্লাবের সভাপতি বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আলহাজ্ব শামসুল আলম, ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম, ওয়েল গ্রুপের পরিচালক ও বিজিএমই’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এম. এ, মনছুর, শহিদুল হক আজাদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...