বুধবার, ৮ জুলাই ২০২৬

দ্বিতীয় দিনের অভিযানে বন্ধ হলো আইপি টিভি ‘চট্টলা’

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে অনুমোদনহীন ইন্টারনেট প্রটোকল টেলিভিশনগুলোর (আইপি টিভি) বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সোমবার দ্বিতীয় দিনের অভিযানে নগরের লাভ লেন আবেদিন কলোনি এলাকা থেকে পরিচালিত ‘চট্টলা টিভি’ বন্ধ করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ও হিমাদ্রী খীসা। এর আগের দিন রোববার অভিযান চালিয়ে অবৈধ চারটি আইপি টিভির কার্যক্রম বন্ধ করে জেলা প্রশাসন।
তৌহিদুল ইসলাম জানান, ‘চট্টলা টিভি’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে কাজ করার নামে চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন করে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির কাছ থেকে আর্থিক ফায়দা তোলার অভিযোগ আছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
অভিযানে চট্টলা টিভির অফিসে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমিজমা-সংক্রান্ত এবং বিবাদের অভিযোগ ও মামলাসংক্রান্ত কাগজপত্র পাওয়া গেছে বলে জানান তিনি। চাঁদাবাজি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য চট্টলা টিভির বিরুদ্ধে নিয়মিত আইনে পৃথক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলা প্রশাসন গতকাল দ্বিতীয় দিনের মতো অভিযান চালায়।

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (২০২০ সালে সংশোধিত) লঙ্ঘন এবং জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অমান্য করে গড়ে ওঠা ভুঁইফোঁড় অনলাইন সংবাদমাধ্যমের বিরুদ্ধে এ অভিযান চলবে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...