শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

পাঠানটুলিতে সূর্যের হাসি ক্লিনিকে ” প্রজনন স্বাস্থ্যসেবা ” বিষয়ক সভা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর পাঠানটুলি- নাজিরপুলস্থ মাদারবাড়ী- সূর্যের হাসি ক্লিনিক ও স্যোশাল মার্কেটিং কোম্পানি যৌথ আয়োজনে গতকাল ২৫ জুন রোববার “প্রজনন স্বাস্থ্য” বিষয়ক এক সভা পাঠানটুলি নাজিরপুলে সূর্যের হাসি ক্লিনিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সূর্যের হাসি কমিউনিটি সাপোর্ট গ্রুপ সভাপতি, সমাজ দরদী জনাব দোস্ত মোহাম্মদ। ক্লিনিকের ব্যবস্থাপক দেবাশীষ কান্তি বিশ্বাস এর সঞ্চালনায় বিষয়ের আলোকে আলোচনা রাখেন, সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ রোখসানা আক্তার, ডাঃ নুসরাতুল করিম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আগ্রাবাদ ইপিআই জোনের জোনাল মেডিকেল অফিসার ডাঃ জুয়েল মহাজন ও সোশাল মার্কেটিং কোম্পানি এর সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ মনোয়ার হোসাইন।বক্তব্য রাখেন সূর্যের হাসি কমিউনিটি সাপোর্ট গ্রুপ সদস্যবৃন্দ ও এডভাইজারী টিমের সদস্যবৃন্দ যথাক্রমে – মুন্সি মিঞা প্রদীপ, মঈন উদ্দিন হাসান, রাশেদ খান, মোঃ জাহেদ, বিশিষ্ট সাংবাদিক স্বপন মল্লিক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আহসান ফারুক এবং সৌরিতা জাগ্রত মহিলা সমিতির প্রধান নির্বাহী জনাব সঞ্চিতা বড়ুয়া।সভায় বক্তারা বলেন, প্রজনন স্বাস্থ্য হচ্ছে, জীবনের প্রতিটি ধাপে প্রজননতন্ত্র সম্পর্কীয় একটি পরিপূর্ণ দৈহিক, মানসিক এবং সামাজিক কল্যানের সামগ্রিক ব্যবস্থা। সকল নারী ও পুরুষের প্রজনন স্বাস্থ্য বিষয়ক সব ধরনের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। নিরাপদ, কার্যকরী ও ইচ্ছানুযায়ী সহজলভ্য পরিবার পরিকল্পনা গ্রহণের অধিকার রয়েছে; উপযুক্ত স্বাস্থ্যসেবা গ্রহনের অধিকার এবং একজন নারীর স্বেচ্ছায় গর্ভধারণ, গর্ভকালীন সেবা ও সুস্থ শিশুর জন্মদানের অধিকার রয়েছে। বক্তারা আরো বলেন, উল্লেখিত বিষয়ে সবার সচেতনতা জরুরি।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...