সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বার্ষিক কর্মচুক্তি- এপিএ স্বাক্ষরিত

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ ১৩টি দপ্তর ও সংস্থার সঙ্গে ২০২৩-’২৪ অর্থ বছরের জন্য কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে। আজ রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের উপস্থিতিতে সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সংস্থা প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথক চুক্তি স্বাক্ষর করেন।
তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), তথ্য অধিদফতর (পিআইডি), গণযোগাযোগ অধিদফতর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান ও প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষরে অংশ নেন।
তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এপিএতে স্বাক্ষর করেন।
সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা, দায়বদ্ধতা বাড়াতে, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতে এবং প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি কর্মব্যবস্থাপনা পদ্ধতির আওতায় গত ২০১৫-১৬ অর্থ বছর থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এনুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট-এপিএ) প্রবর্তন করে সরকার।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...