শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলের দারুন জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

মালদ্বীপের বিপক্ষে এক প্রকার বাঁচামরার লড়াই ছিল বাংলাদেশের। সাফ চ্যাম্পিয়নশিপের টিকে থাকার লড়াইয়ে মালদ্বীপকে হারাতেই হবে বাংলাদেশকে। এমন ম্যাচে মাঠে নেমেই ১৮ মিনিটের মাথায় গোল হজম করে বাংলাদেশ।

তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বাংলাদেশ। প্রথমার্ধের ৪২ মিনিটের মাথায় সমতায় ফেরে বাংলাদেশ।আর দ্বিতীয়ার্ধে ফিরেই ৬৬ মিনিটের মাথায় লিড নেয় বাংলাদেশ। তখনই শেষ নয়। খেলার অন্তিম মুহূর্তে এসে আরেক গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। দুর্দান্ত শুরু করা বাংলাদেশের খেলার ধারার বিপরীতে ১৮ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। হাসান হাইসামের পাস এক সতীর্থ টোকা দেওয়ার পর প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন হামজা। দারুণ গোছাল আক্রমণে ৪২তম মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ।সোহেল রানার ক্রসে তপুর হেড পাস থেকে হেডেই জাল খুঁজে নেন রাকিব।দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটের মাথায় তারিক কাজির দুর্দান্ত এক গোলে ২-১ ব্যবধানে লিড নেয় বাংলাদেশ।আর খেলার নির্ধারিত সময়ের শেষ দিকে এসে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। শেষ দিকে গোল করেন শেখ মোরসালিন।

ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে রোববার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের ম্যাচে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও মালদ্বীপ। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে বাংলাদেশ। দুই মিনিটের মাথায় কর্নার পায় বাংলাদেশ। জামালের কর্নার অনেকটা লাফিয়ে ক্লিয়ার করেন মালদ্বীপের এক ডিফেন্ডার। প্রতিপক্ষকে চেপে ধরার ইঙ্গিত মিলে যায় শুরুতেই। একটু পর কর্নার আদায় করে নেয় মালদ্বীপও। হামজার কর্নার হেডে ক্লিয়ার করেন তপু।

৭ম মিনিটে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠেন মোহাম্মদ সোহেল রানা। থ্রু পাসও বাড়ান। তবে বলে গতি থাকায় রাকিব হোসেন ছুটে গিয়েও নাগাল পাননি। এতেই দারুণ এক সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। তবে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ থাকলেও ১৮ মিনিটের মাথায় গোল করে বসে মালদ্বীপ। হাসান হাইসামের পাস এক সতীর্থ টোকা দেওয়ার পর প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন হামজা। ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি আনিসুর রহমান জিকো। পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফিরতে লড়াই শুরু করে। একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না।তবে প্রথমার্ধের শেষ সময়ে এসে সমতায় ফেরে বাংলাদেশ।দারুণ গোছানো আক্রমণে ৪২তম মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। সোহেল রানার ক্রসে তপুর হেড পাস থেকে হেডেই জাল খুঁজে নেন রাকিব।এতেই প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে ফিরেও দারুণ আক্রমণ সাজাতে থাকে বাংলাদেশ।গোল পেতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে।খেলা এক ঘণ্টা পার হতেই বাংলাদেশ কাঁপালো মালদ্বীপের জাল।৬৬ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের কর্নারে জটলার মধ্যে থেকে দুইবারের চেষ্টায় তারিক কাজী করেন গোল।

লেবাননের কাছে ২-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে রবিবার দ্বিতীয় ম্যাচ তাদের জন্য ছিল অলিখিত ফাইনাল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে তিন পয়েন্ট আদায় করলো হাভিয়ের কাবরেরার দল। ৩-১ গোলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টে সেমির আশা বাঁচিয়ে রেখেছে লাল সবুজ জার্সিধারীরা। এখন ‘বি’ গ্রুপে লেবানন, বাংলাদেশ আর মালদ্বীপ তিন দলেরই ৩ পয়েন্ট করে। গোল ব্যবধানে বাংলাদেশ আছে দুই নম্বরে।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...