বুধবার, ৮ জুলাই ২০২৬

কোতোয়ালি থানার অভিযানে মদ-গাঁজাসহ গ্রেফতার ৪, প্রাইভেটকার জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকার আলমাস সিনেমা হলের সামনে ও চকবাজার থানাধীন চট্টেশ্বরী রবি দাশ কলোনি থেকে থেকে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ জুন) ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, এক হাজার লিটার চোলাই মদ এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানাধীন পশ্চিম সাচার জমাদ্দার বাড়ির মো. শফিকুল ইসলামের ছেলে মো. শাহিন (৩৮), চট্টগ্রামের বাঁশখালী থানাধীন পূর্ব-চাম্বল গ্রামের মৃত বিজয় তালুকদারের ছেলে রনজিৎ তালুকদার (৪৭), মহানগরীর চকবাজার থানাধীন চট্টেশ্বরী রোডের রবি দাশ কলোনির মিলন দাশের ছেলে শিবলু দাশ (৩৮) ও কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন দরোরা বাজার কামার বাড়ির মৃত সুনীল কর্মকারের ছেলে সজল কর্মকার।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলমাস সিনেমা হলের সামনে ও চট্টেশ্বরী রোডের রবি দাশ কলোনি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও চোলাই মদসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...