সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য এলো আরও ৬৫ হাজার টন কয়লা

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে ভিড়েছে ৬৫ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পানামা পতাকাবাহী ‘নাবিওস অ্যাম্বার’ নামে আরেকটি ইন্দোনেশিয়ার জাহাজ।

শুক্রবার সকালে গভীর সাগর থেকে কৃত্রিম চ্যানেল (ব্রেক ওয়াটার) দিয়ে জাহাজটি জেটিতে আনা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের অভিজ্ঞ পাইলটদের নেতৃত্বে পাইলটেজ টিম জাহাজটি সতর্কতার সঙ্গে জেটিতে নিয়ে আসেন। এরপর থেকে শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাসের কার্যক্রম।

বন্দর কর্তৃপক্ষ জানায়, এ নিয়ে গত দুই মাসে এলো ৩ লাখ টনের বেশি কয়লা।

কয়লা নিয়ে জাহাজ আসার বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ উদ্দিন।

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে পানামা পতাকাবাহী ‘নাবিওস অ্যাম্বার’ জাহাজ ৬৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে পৌঁছেছে। মাতারবাড়িতে কয়লা নিয়ে আসা পঞ্চম জাহাজ এটি। এর আগে চারটি জাহাজ করে প্রায় আড়াই লাখ টন কয়লা এসেছে। কয়লা নিয়ে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম চলছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

তবে এখনও বন্দর হিসেবে গড়ে না উঠলেও গত দেড় বছরে ১১৬টি জাহাজ ভিড়িয়ে নতুন রেকর্ড স্থাপন করেছে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর। এর আগে ১১৫টি জাহাজ বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি আনলেও বাকি দুটি বিশাল আকৃতির জাহাজ এনেছে বিদ্যুৎকেন্দ্রের কয়লা। আর এ পর্যন্ত অন্তত ২০ কোটি টাকার উপরে রাজস্ব পেয়েছে চট্টগ্রাম বন্দর।

আশেক উল্লাহ রফিক এমপি জানান, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য হাজার হাজার টন কয়লা নিয়ে একের পর এক জাহাজ আসছে। এটি ভালো সংবাদ। শীঘ্রই মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...