বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাউজান সাংবাদিক পরিষদে নওশের আলী খান সভাপতি, সাইদুল ইসলাম সম্পাদক

- Advertisement -
Single page 1st Paragraph

নগরে কর্মরত রাউজানের গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘রাউজান সাংবাদিক পরিষদ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) নগরের একটি রেস্টুরেন্টে সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় এই কমিটি গঠিত হয়।

আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান সাইদুল ইসলাম।

কমিটির সহ সভাপতি হয়েছেন ডেইজী মউদুদ, যুগ্ম আহ্বায়ক হয়েছেন বিডিনিউজের স্টাফ রিপোর্টার মিঠুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার মোরশেদ তালুকদার, অর্থ সম্পাদক সময় টিভির সিনিয়র রিপোর্টার পার্থ প্রতীম বিশ্বাস, দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাংলা নিউজ২৪.কমের সিনিয়র রিপোর্টার আল রাহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক দেশ বর্তমানের স্পোর্টস রিপোর্টার দেবাশীষ বড়ুয়া দেবু।

এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম, দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী, এটিএন বাংলার মনজুর কাদের মনজু, সিনিয়র সাংবাদিক খোরশেদুল আলম শামীম ও দেশ টিভির ব্যুরো প্রধান সৈয়দ আলমগীর সবুজ।

সভায় বিভিন্ন দিক নিয়ে অন্যদের মধ্যে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হক, আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, কামরুল হাসান বাদল, মোহাম্মদ জহির, হেলাল উদ্দিন সিকদার, মোরশেদ হোসেন চৌধুরী, সুজন ঘোষ, সনজীব দেব বাবু, অমিত দাশ, রুমন ভট্টাচার্য প্রমুখ।

সভায় সংগঠনের গঠনতন্ত্র তৈরিসহ সাংগঠনিক পরিকল্পনা গ্রহণসহ অন্যান্য কার্যক্রম আলোচনার পর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় সমাজের উন্নয়ন ও চট্টগ্রামে অবস্থানরত রাউজানের সাংবাদিকদের কল্যাণে এ পরিষদ গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...