মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ছয় ফিলিস্তিনী হত্যার প্রতিশোধ হামলায় ৪ ইসরায়েলী নিহত,মরিয়া ইসরায়েলীরা

- Advertisement -
Single page 1st Paragraph

গত ২১ শে জুন বুধবার ইসরাইলের পশ্চিম তীরের কাছাকাছি এক মহল্লার রেস্তোরাঁ ও গ্যাস স্টেশনে ২ ফিলিস্তিনি নির্বিচারে গুলি চালালে ৪ ইসরাইলি নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হন।এরপর হামলাকারী দুজনকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।অধিকৃত এ অঞ্চলে এক দিন আগেই ইসরাইলের পক্ষ থেকে ভয়াবহ এক সামরিক অভিযান চালানো হয়।সেই অভিযানে ৬ জন ফিলিস্তিনী নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছিলেন।

এ ঘটনার পর পশ্চিম তীরের উত্তরে বিভিন্ন এলাকায় ইসরাইলিরা প্রতিশোধমূলক হামলা চালানোর চেষ্টা করে।যার ফলে গত ফেব্রুয়ারির সংঘাতের মতো পরিস্থিতির উদ্রেক হওয়ার আশংকা দেখা দেয়।সেবার অসংখ্য ফিলিস্তিনি বাড়ির ক্ষতি হয় এবং বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। বুধবারের সহিংসতায় পশ্চিম তীরের ভঙ্গুর পরিস্থিতির প্রকৃত রূপ উন্মোচিত হয়েছে।সোমবার ইসরাইলের সামরিক বাহিনী উত্তরাঞ্চলের জেনিন শরণার্থী শিবিরে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিলিস্তিনি-ইসরাইলি সংঘাতের সূত্রপাত ঘটায়। এ ঘটনায় ৬ ফিলিস্তিনি নিহত ও অসংখ্য আহত হন। পরবর্তীতে ফিলিস্তিনি বিদ্রোহীরা ইসরাইলের সামরিক পরিবহন ধ্বংসের জন্য সড়কে পাশে বোমা পেতে রাখে এবং আটকে পড়া সেনাদের উদ্ধার করার জন্য ইসরাইলি বাহিনী হেলিকপ্টার গানশিপ মোতায়েন করে। বার্তাসংস্থা এপি জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে সহিংসতা বেড়েছে এবং এ বছর অন্তত ১৩০ জন ফিলিস্তিনি ও ২৪ জন ইসরাইলি মারা গেছেন।

এর ফলে সংঘাতে উভয় পক্ষে আগামীতে আরও বড় আকারের ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিয়েছে। জেনিন শরণার্থী ক্যাম্পে এক ১৫ বছর বয়সী বালক নিহত ও ৯০ জন আহত হওয়ার পর মঙ্গলবারের গোলাগুলির ঘটনা ঘটে।ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গোলাগুলিতে আহত ৪৮ বছর বয়সী আমজাদ আবু জাস এই হামলায় ষষ্ঠ ব্যক্তি হিসেবে মঙ্গলবার মারা যান। আরও ১২ জন ফিলিস্তিনি আশংকাজনক অবস্থায় আছেন। ৮ ইসরাইলি সেনাও আহত হন।

সূত্র:-এপি ও ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...