শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ইউরোপীয় ফুটবল:জার্মানীর দৈন্যদশা অব্যাহত,শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে জেতালেন রোনালদো

- Advertisement -
Single page 1st Paragraph

ইউরো বাছাইপর্ব চলছে।ইউরো ২০২৪ এর স্বাগতিক হওয়ায় জার্মানীকে বাছাইপর্ব খেলতে হচ্ছেনা।তাঁরা খেলছে ফিফা প্রীতি ম্যাচ।কিন্তু বিশ্বকাপ বিপর্যয়ের পর থেকে বিশ্ব ফুটবলের সুপার পাওয়ার দলটি ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতেই পারছেনা।এই বছর খেলা পাঁচটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের তিনটিতেই হেরেছে জার্মানী।

একটি জয় পেরুর বিপক্ষে আর একটি ড্র ইউক্রেনের বিপক্ষে।এর আগে দুই সাক্ষাতে দাপুটে জয় পাওয়া লাতিন দল কলম্বিয়ার বিপক্ষে গতরাতে ০-২ গোলে হেরে গেছে জার্মানী নিজেদের মাটিতে!ম্যাচে যোগ্যতর দল হিসেবেই জিতেছে কলম্বিয়া।গোলশূন্য প্রথমার্ধের পর খেলার ৫৪ মিনিটের সময় জুয়ান গুইলেরামোর লব থেকে দর্শনীয় হেডে গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেন লুইস ডায়াজ।৮২ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে জুয়ান কুয়াডরাডো ব্যবধান দ্বিগুণ করেন।শেষ পর্যন্ত ২-০ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। ইউরো বাছাইপর্ব:- জে গ্রুপে স্বাগতিক আইসল্যান্ডের বিপক্ষে ভালো খেলেও গোল পাচ্ছিলো না পর্তুগাল।খেলা গোলশূন্য ড্র হতে চলেছে বলেই মনে হচ্ছিল।তখনই আবারও দলের ত্রাতার ভূমিকায় আবির্ভূত হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।খেলার ৮৯ মিনিটে দারুণ এক গোল করে দলকে ১-০ গোলের জয় এনে দেন।

একই সাথে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেন।৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পর্তুগাল একে ও সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্লোভাকিয়া। এফ গ্রুপে স্বাগতিক এস্তোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেলজিয়াম।দলের হয়ে রোমেলু লুকাকু ৩৭ ও ৪০ মিনিটে পরপর দুই গোল করে বেলজিয়ামকে ২-০ গোলে এগিয়ে নেন।খেলার শেষ তথা ৯০ মিনিটে বাকোইওকোর গোলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।এই জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেলজিয়াম।এক ম্যাচ বেশী খেলা অষ্ট্রিয়া ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। গতরাতে সবচেয়ে বড় অঘটনের শিকার হয়েছে তিনদিন আগে প্রীতি ম্যাচে জার্মানীকে হারিয়ে উড়তে থাকা পোল্যান্ড।অপেক্ষাকৃত দূর্বল দল মলদোভার কাছে তাঁরা হেরে গেছে ২-৩ গোলের ব্যবধানে।ই গ্রুপের এই ম্যাচে স্বাগতিক মলদোভা শুরু থেকেই সমান তালে খেলে গেছে পোল্যান্ডের বিপক্ষে।শুধু তাই নয় দুই গোলে পিছিয়ে থেকেও ফিরে এসে জয় তুলে নিয়ে অনন্য নজির গড়েছে দলটি।

ম্যাচের ১২ মিনিটে এন্ড্রু মিলিকের গোলে ১-০ তে এগিয়ে গিয়েছিল পোল্যান্ড।৩৪ মিনিটে লেভানডফস্কি গোল করে পোল্যান্ডকে ২-০ তে এগিয়ে নেন।দ্বিতীয়ার্ধে নেমেই ভিন্ন রুপে দেখা দেয় স্বাগতিক মলদোভা।৪৮ ও ৭৯ মিনিটে জোড়া গোল করে দলকে সমতায় ফেরান নিকলসেন।সমতায় ফিরে উজ্জীবিত হয়ে ওঠে মলদোভা।একের পর এক আক্রমণে কোনঠাসা করে তোলে পোলিশদের।৮৫ মিনিটের সময় ভার্নান বাবোহিয়োর দূর্দান্ত গোলে ৩-২ এ এগিয়ে যায় স্বাগতিকরা।অবশিষ্ট সময় চেষ্টা করেও আর সমতায় ফেরা হয়নি পোল্যান্ডের।ফলে নিজেদের ফুটবল ইতিহাসে অন্যতম জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে মলদোভা।এই জয়ের পরেও মলদোভা গ্রুপের তিনে আর পোল্যান্ড এক ম্যাচ কম খেলে আছে চার নম্বরে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেচনীয়া আর সমসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আলবেনিয়া।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...