বুধবার, ৮ জুলাই ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর আমাবস্যা শেষ জোতে  মাছ পুরা দমে ডিম ছেড়েছেঃ

হালদার পাড়ে নদী থেকে সংগৃহিত ডিম থেকে  রেনু ফোটানোর উৎসব চলছে

রেনু উৎপাদনের পর্যাপ্ত হ্যাচারী ও মাটির কুয়া না থাকায়  অনেক ডিম সংগ্রহকারী ডিম সংগ্রহ করনি 

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে কার্প জাতীয় মা মাছ (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ) ডিম ছেড়েছে।
গত শনিবার সকাল থেকে বজ্রসহ প্রবল বর্ষণ শুরু হলে নদীতে ঢলের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ঐদিন বিকাল থেকে কার্পজাতীয় মা মাছ নদীর রামদাস মুন্সির হাট, মাছুয়াঘোনা,আমতুয়া ও নয়াহাট এলাকায় নগন্য পরিমান ডিমের নমুনা ছাড়ে। গত রবিবার সকাল থেকে জোয়ার ও ভাটার সময়  সকালে বিকালে পুণরায় নদীতে মা মাছ ডিমের নমুনা ছাড়ে। গত রবিবার দিবাগত রাতে আমতুয়া আজিমারঘাট নাপিতেরঘাট মাছুয়াঘোনা খারিরমুখ, কুমারখালি ও পোড়াকপালির সুইস গেইট মাছুয়াঘোনা, কাগতিয়ারটেক, সিপাহিরঘাট, পাতাইজ্জ্যার টেক গড়দুয়ারা নয়াহাট, চেংখালী সুইস গেইট প্রভৃতি এলাকায় এই বছরের আমাবস্যা শেষ জো /তিথিতে  পুরাদমে মা মাছ ডিম ছাড়ে। গত রবিবার রাত  থেকে গতকাল সোমবার সকাল অবদী মাছের ডিম ছাড়া অব্যাহত ছিল। ডিম ছাড়ার পরিমান থেকে ডিম থেকে রেনু উৎপাদনের হ্যাচারী ও মাটির কুয়ার পরিমান কম থাকায় অনেক ডিম সংগ্রহকারী ডিম সংগ্রহ না করে নদী থেকে উঠে আসে।
বিগত ২০২০ সালের পরে  এবার সবচেয়ে বেশি ডিম ছেড়েছে মাছ। নদীতে ২০২০ সালে ডিম ছেড়েছিল ২শ ৮০ টি নৌকায় ২৫ হাজার ৫শ ৩৬ কেজি ডিম ছাড়ে। এই বছর প্রায় সাড়ে শ লোক ডিম আহরন করেছিল। ২০২১ সালে প্রায় ৩শ ৬০  জন  ডিম আহরনকারী ২শ ৮০টি নৌকায় ৮ হাজার ৫ শ কেজি ডিম সংগ্রহ করেছিল। তাছাড়া ২০২২ সালে প্রায় ৯শ জন ডিম আহরনকারী ৩শ নৌকায় বিগত ৫/৭ বছরের মধ্যে সবচেয়ে কম ডিম ছেড়েছিল মা। এই বছর মাত্র ৬ শ কেজি ডিম সংগ্রহ করা হয়েছিল। বিগত দুই বছরের মধ্যে এবার ২০২৩ সালের গত রবিবার(  ১৮ জুন) দিবাগত রাতে সবচেয়ে বেশী ডিম ছাড়ে। এবার ৩শ নৌকায় প্রায় সাড়ে নয়শ ডিম সংগ্রহকারী ১৮-২০ হাজার কেজি ডিম আহরন করেছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে প্রকৃত ডিমের হিসাব নির্ধারনের জন্য সরকার কর্তৃক নির্ধারিত কমিটি আগামী শুত্রুবার যৌথ সভা করে সংগৃহীত ডিমের প্রকৃত হিসাব নির্ধারন করবে বলে জানান হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ডঃ মনজুরুল কিবরিয়া। সরকার নির্ধারিত সংস্থা গুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রানীবিদ্যা বিভাগ, কৃষি বিদ্যালয়, মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য অধিদপ্তর। ডিম থেকে রেনু ফোটানোর জন্য চারটি সরকারী হ্যাচারী ও একটি বেসরকারি হ্যাচারী  ৬৮ টি মাটির কুয়া রয়েছে। কিন্ত এবার যে পরিমান ডিম সংগ্রহ করা হয়েছে তার তুলনায় এই হ্যাচারী ও কুয়া পর্যাপ্ত নয় বলে জানান সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রী কার্যালয়ের নিদের্শনা অনুসারে জেলা ও উপজেলা প্রশাসন, নৌ পুলিশের তৎপরতা, হালদা নদীর জীব বৈচিত্র্য এবং মিঠা পানির ডলফিন রক্ষায় নানামুখী কার্যক্রম এবং নদী দূষণের ব্যাপার নিয়মিত অভিযান অব্যাহত ছিল। নদী থেকে মাছ চুরির ঘটনা সনাক্ত করতে মদুনাঘাট থেকে আমতুয়া পর্যন্ত ৮টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এবার তীব্র তাপদাহ ও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মােখা এর প্রকােপের কারণ হালদা নদীতে লবণাক্ততার পরিমান বৃদ্ধি পাওয়াে পরেও মা মাছ নদীতে পযার্প্ত পরিমাণ  ডিম ছেড়েছে বলে উল্লেখ করেন হালদা গবেষক ও বিশেষজ্ঞরা।
ডিম আহরণকারী কামাল সওদাগর জানান, হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার পাঁচটি জো চলে গেলেও ডিম আহরণকারীদের মধ্যে হতাশ দেখা দেয়। অমাবস্যা শেষ জো তে বজ্রসহ প্রবল বর্ষণের ফলে নদীতে ঢলের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গতরবিবার  থেকে মা মাছ ডিম ছাড়তে শুরু করলে মধ্যরাতে পুরোদমে ডিম ছাড়ে। এবার ডিমের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আহরণকারীরা মহাখুশি। তিনি এবার পাঁচটি নৌকায় প্রায় ২৫ বালতি ডিম পেয়েছে বলে জানান।
মাদার্শা এলাকার ডিম সংগ্রহকারী আশু বড়ুয়া জানান, গত বছরের তুলনায় এবার ডিমের পরিমাণ অনেক বেশি। তাকে আহরিত ডিমের পোনা রেণু ফোটানো নিয়ে ব্যস্থ থাকতে দেখা গেছে।তার চারটি নৌকায় ১৫/১৬ বালতি ডিম পেয়েছে বলে জানান।
হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (সিসিপিসি) এর জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. শফিকুল ইসলাম জানান, গত রবিবার রাত সাড়ে বারোটার দিকে নদীর বিভিন্ন অংশে মা মাছ ডিম ছাড়তে শুরু করে। রাতের জোয়ারের নদীতে পর্যাপ্ত  পরিমাণ ডিম ছেড়েছে মা মাছ। তবে সোমবার সকালেও ডিম আহরণ অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিচার্স ল্যাবরেটরীর সমন্বয়, প্রানী বিদ্যাবিভাগের সভাপতি ও হালদা গবেষক অধ্যাপক ডঃ মনজুরুল কিবরিয়া নদীর আমতুয়া, আজিমার ঘাট, নাপিতের ঘাট প্রচুর পরিমান ডিম পাওয়া গেছে। জোয়ার সময় নদীর উপরীভাগে ও  ডিম ছাড়ছে । এখন হালদার পাড়ে বহুল প্রতিক্ষিত ডিম থেকে রেনু পোটানোর  উৎসব চলছে।
 ডিম আহরনকারীরা এই মূহুর্তে আহরিত ডিম থেকে রেনু পোটানোর কাজে  ব্যাস্ত সময় কাটাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ডক্টর যহাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম ও নদীতে ডিম ছাড়ার বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, গত বছরের তুলনায় ডিমের পরিমাণ বেশি।  নদীতে মা মাছ ডিম ছাড়ার পর দুর্বল হয়ে পড়ে। যাতে মা মাছ শিকার করতে না পারে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...