শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

রংপুরের গংগাচড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক সাদা মনের নিবেদিত প্রাণ মানুষ শ ম আমজাদ হোসেন সরকারের উদ্যোগে বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প আজ ১৯ জুন সোমবার অনুষ্ঠিত হয়।
বৃষ্টিকে উপেক্ষা করে শতবাধা পেরিয়ে গত ১৯ জুন সকাল থেকে বিকেল পর্যন্ত তার নিজ জন্মস্থান রংপুর জোলার গংগাচড়া উপজেলার বেত গাড়ি ইউনিয়নের চান্দামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পরিচালনায় এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সার্বিক সহোযোগিতায় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। উক্ত আয়োজনে বিশিষ্ট সমাজসেবক শ ম আমজাদ হোসেন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজোলা চেয়ারম্যান, গংগাচড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক চন্ডি চরন রায়,এছাড়াও অনন্যদের মধ্যে গজেন্দ্র নাথ রায়,বিশ্ব নাথ রায়,নারায়ণ চন্দ্র সরকার, আব্দুল লতিফ সরকার, আজিজুল ইসলাম বাবলু,আলমগীর হোসেন সরকার, বাদশা মিয়া,স্থানীয় স্বেচ্ছাসেবক কামরুজ্জামান দুলাল, আবু মুছা,মোঃ সাজু,আব্দুল জলিল সরকার বাদল,নওশা মিয়া, দিনেশ চন্দ্র রায়। হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস বিষয়ক সেমিনার পরিচালনা করেন ।
উক্ত হেল্থক্যাম্পে চিকিৎসা সেবা দেন ডা,এ কিউ এম মনজুরুল হাসান মেনন, ডা, কাওছার আহমেদ, ডা, মনির হোসেন মুরাদ । উপস্থিত ছিলেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর পাবলিক রিলেশন অফিসার বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, প্রোগ্রাম কোর্ডিনেটর জাহাঙ্গীর আলম, ময়নুল হাসান লিটন, জাহিদ হাসান সাকিব, নাজমুল ইসলাম, মুনমুন আক্তার, শাম্মি আকতার শাম্মি এবং রংপুর সিটি ম্যাটস এন্ড আইএইচটির একদল স্বেচ্ছাসেবক ছাত্র ছাত্রী বৃন্দ।
অত্যন্ত আনন্দমুখর পরিবেশে পাঁচ শতাধিক রোগী উক্ত হেলথ ক্যাম্প থেকে ফ্রী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। উল্লেখ্য আয়োজন শেষে বেতগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শ ম আমজাদ হোসেন সরকার জানান আগামীতে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিবছর এ অঞ্চলে নিয়মিত করা হবে।

এই বিভাগের সব খবর

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

সর্বশেষ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...