বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে উপজেলা ভাইস চেয়ারম্যান ও কালাপানিয়া ইউপি নির্বাচনে প্রার্থী যারা

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ১৯ জুলাই সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং ১৭ জুন কালাপানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন।উক্ত দুটো নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের ১৮ জুন ছিলো শেষ দিন।

শেষ দিনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং কালাপানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সন্দ্বীপী, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম জিল্লু ও উত্তর সন্দ্বীপ কলেজের প্রভাষক মোঃ সিরাজ। এদিকে কালাপানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক বর্তমান চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এস এম দিদারুল আলম, প্রার্থী কালাপানিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবদুল কাদের, বর্তমান ইউপি সদস্য শওকত হোসেন, মোঃ সেলিম, ও সাহাব উদ্দিন শওকত। ৯ টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩১ জন যথাক্রমে ১ নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৫ জন, ৩ নং ওয়ার্ডে ৫ জন, ৪ নং ওয়ার্ডে ৩ জন, ৫ নং ওয়ার্ডে ২ জন, ৬ নং ওয়ার্ড ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮ নং ওয়ার্ডে ২ জন, ৯ নং ওয়ার্ডে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করছেন।সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে ১.২.৩ নং ওয়ার্ড থেকে ২ জন, ৪.৫.৬ নং ওয়ার্ড থেকে ৩ জন, ৭.৮.৯ নং ওয়ার্ড থেকে ২ প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করছেন। আগামী ১৯ জুন মনোনয়ন পত্র বাছাই, ২৫ জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন, এবং ১৭ জুলাই কালাপানিয়া ইউপি ভোট গ্রহন, ১৯ জুলাই সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে ভোট গ্রহন করা হবে। সন্দ্বীপ উপজেলা পরিষদের মোট ভোটার ২.৩৯.৬১০, কালাপানিয়া ইউনিয়নের মোট ভোটার ১৩.৬৫৪ জন।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...