বুধবার, ৮ জুলাই ২০২৬

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে সিইউজের বিক্ষোভ সমাবেশ

- Advertisement -
Single page 1st Paragraph

 নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা। একই সাথে সাংবাদিক নাদিমের জীবনের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়া জামালপুরের পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসিকে বরখাস্তের দাবি জানান তারা। শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈরি আবহাওয়া ও বৃষ্টি উপক্ষো করে বিক্ষোভ সমাবেশে অংশ নেন সর্বস্তরের সাংবাদিকরা। সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রুবেল খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজের সাবেক যুগ্ম-সম্পাদক সবুর শুভ, সিইউজের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, প্রতিনিধি ইউনিট প্রধান (ভারপ্রাপ্ত) সোহেল সরওয়ার, দৈনিক পূর্বকোণ ইউনিট প্রধান মিহরাজ রায়হান, সিইউজের সদস্য হামিদ উল্লাহ এবং সুবল বড়ুয়া।

সাংবাদিক নাদিমের জীবনের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ায় জামালপুরের পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বরখাস্তপূর্বক গ্রেফতারের দাবি জানিয়ে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী বলেন, জামালপুরের পুলিশ সুপার একটি টকশোতে বলেছেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড নাকি বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ চাইলে হত্যাকাণ্ডের এক ঘণ্টার মধ্যে জড়িত সকলকে গ্রেফতার করতে পারতো। সাংবাদিক নাদিম এর আগে লাইভে এসে তার জীবনের নিরাপত্তা চেয়েছিল পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিন্তু প্রশাসন নীরব ছিল। সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, আমাদের সহকর্মী বাংলানিউজটোয়েন্টি২৪.কমের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে গত বুধবার রাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

একজন সাংবাদিকদের উপর যখন এ ধরনের নির্মম আচরণ হয় তখন সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তাহীনতার কথাটা সবার সামনে চলে আসে। সাংবাদিকদের স্বার্থে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা দরকার। সিইউজের যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিইউজের নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, সিইউজের সাবেক অর্থ সম্পাদক উজ্জল ধর, টিভি ইউনিটের ডেপুটি প্রধান তৌহিদুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, সিইউজের সদস্য মোহাম্মদ ফারুক, তুষার দেব, রাহুল দাশ নয়ন, আহসানুল কবির রিটন, হেলাল সিকদার, আজিজুল কদির, নুর উদ্দীন আহমেদ, গোলাম সরওয়ার, প্রীতম দাশ, প্রনবেশ চক্রবর্তী, ওমর ফারুক, হুমায়ুন মাসুদ, যিশু রায় চৌধুরী, সনজীব দে বাবু, আরিফুর রহমান সবুজ, বিশ্বজিৎ পাল, অনুজ দেব, চম্পক চক্রবর্তী, চৌধুরী আহসান খুররম, ইকবাল হোসেন, আহমেদ মুসা, শীতল মল্লিক, নয়ন চক্রবর্তী, কাজী মনজুরুল ইসলাম, এফ.এম মিজানুর রহমান, ফারুক আব্দুল্লাহ, বাবুন পাল, সাইমুন আল মুরাদ, ইফতেখার মারুফ, সেলিম উল্লাহ, গোলাম ছরওয়ার, জমির উদ্দীন, ইমরান এমি, মিনহাজুল ইসলাম, আকমাল হোসেন, মোরশেদ হোসেন চৌধুরী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের এ নির্মম হত্যাকান্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত এখনও শেষ হয়নি। গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাংবাদিক নেতারা।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...