শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

পারলোনা ইতালি,নেশনস কাপের ফাইনালে রবিবার ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ স্পেন

- Advertisement -
Single page 1st Paragraph

দূর্ভাগ্যের সাথে পেরে উঠলোনা ইতালি।উয়েফা নেশনস লীগের দ্বিতীয় সেমিফাইনালে আজ্জুরিরা হেরে গেলো ২-১ গোলে।পাঁচ দিন আগে ম্যানসিটিকে বহু আরাধ্য চ্যাম্পিয়ন্স লীগ জেতানো রদ্রী এবার দেশের হয়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন।

পুরো ম্যাচে এতোটাই ভালো খেলেছেন গতরাতে,গোল না করেও ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে রদ্রীর হাতে।আর সন্দেহাতীত ভাবেই সে ছিলো স্পেনের প্রাণভোমরা। খেলা শুরুর তিন মিনিটের মাথায় রদ্রীর পাস থেকে ইয়েরেমি পিনো গোল করে স্পেনকে ১-০ গোলে এগিয়ে দেন।যদিও আট মিনিট পরেই নিজেদের বক্সে হ্যান্ডবল করে বসেন লে নরম্যান্ড।এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অভিষেক হয়েছে যাঁর।১১ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ইতালিকে সমতায় ফেরান সিরো ইমমোবাইল।প্রথমার্ধের অন্তিম সময়ে ডেভিড প্রাটেন ইতালির হয়ে গোল করলেও ভিএআর জানায় সেটি অফসাইড ছিলো।অতি সূক্ষ্ম ব্যবধানের দূর্ভাগা অফসাইডে বাতিল হয়ে যায় সেই গোল।

১-১ সমতায় বিরতিতে যাওয়া দুই দলই বিরতির পর গোলের জন্য মরিয়া চেষ্টা করে।স্পেন তুলনামূলক বেশী আক্রমনাত্মক খেলছিলো।আর স্পেনের প্রায় সকল আ্যাটাকই রদ্রীকে কেন্দ্র করে গড়ে উঠছিলো।কিন্তু কাঙ্খিত গোলটাই পাচ্ছিলোনা কোন দল।মনে হচ্ছিল প্রথম সেমিফাইনালের মতো এই ম্যাচও অতিরিক্ত সময়ে গড়াতে চলেছে।কিন্তু ম্যাচের ৮৮ মিনিটে রদ্রীর ভলি বাঁক নিয়ে জোসেলুর কাছে গিয়ে পড়ে।যেখান থেকে গোল করা ছাড়া কোন উপায় ছিলোনা জোসেলুর।আর শেষ সময়ের ঐ গোলেই স্বপ্ন ভেঙে যায় ইতালির।যোগ করা ইনজুরি টাইমে সর্বোচ্চ চেষ্টা করেও সমতায় ফেরা হয়নি তাঁদের।২-১ গোলে জিতে নেশনস লীগের ফাইনালে উঠে যায় স্পেন।আগে থেকেই তাঁদের জন্য অপেক্ষায় আছে ক্রোয়েশিয়া।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...