শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

জিকোর গোলে কম্বোডিয়াকে হারালো বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

ফিফা র্যাঙ্কিংয়ে কম্বোডিয়া ১৭৬ নম্বর আর বাংলাদেশ ১৯২ নম্বর দল।আসন্ন সাফ টূর্নামেন্টের প্রস্তুতীর লক্ষ্যে কম্বোডিয়া যাওয়া বাংলাদেশ ফুটবল দলের।নিজেদের চেয়ে ভালো র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে প্রতিপক্ষের মাঠে খেলার পরিকল্পনাটি ভালো নিঃসন্দেহে।প্রথমে স্থানীয় লীগের এক দলের সাথে গা গরমের ম্যাচে নূন্যতম ব্যবধানে জয় পেলেও আসল পরীক্ষা ছিলো গতকাল ।

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্বীকৃতি পাওয়া ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ গতকাল ১৫ ই জুন বৃহস্পতিবার।যেখানে প্রথমার্ধের ২৩ মিনিটের সময় প্রায় মাঝমাঠের ডানপ্রান্তের সাইড লাইন থেকে সোহেল রানা লম্বা ক্রস করেন কম্বোডিয়ার ডি বক্সের সামনে আনমার্কড থাকা জিকোর উদ্দেশ্যে।বল পেয়ে সামনে থাকা কম্বোডিয়ার গোলরক্ষকের বাম পাশ দিয়ে বল জালে জড়াতে ভুল করেননি জিকো।১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ।শেষ পর্যন্ত সেই গোলেই জয়ী হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। গোলের খেলা ফুটবল।আর গোল করে জয়ী হওয়া দলকেই মনে রাখে মানুষ এবং ইতিহাস।সেই দৃষ্টিতে দল সফল এটা বলতেই হবে।কিন্তু সাংবাদিক হিসেবে ম্যাচ রিপোর্ট লিখতে গেলে গতকালের খেলায় একচ্ছত্র আধিপত্য ছিলো কম্বোডিয়ার।বাংলাদেশের রক্ষনভাগ কম্বোডিয়ার মূহুর্মূহু আক্রমণ ঠেকিয়ে দিলেও আসলে দুই দল মিলিয়ে গতকালের খেলার হিরো যদি কাউকে বলতে হয়,নিঃসন্দেহে সে বাংলাদেশের গোলরক্ষক।

কমপক্ষে চারটি নিশ্চিত গোল সেভ করেছে সে অবিশ্বাস্য দক্ষতায়। তবে আন্তর্জাতিক ম্যাচে বহুদিন জয় পাওয়া হয়নি বাংলাদেশের।জিকোর গোলে সেই বৃত্ত থেকে দল বেড়িয়ে আসতে পেরেছে,দিনশেষে বড়ো প্রাপ্তী এটাই। এই জয় দলকে আত্মবিশ্বাস জোগাবে।আগামী ম্যাচে হারজিত যাই হোক,বাংলাদেশ দল ভালো ফুটবল খেলবে একথা বলাই যায়।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...