মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

আফগানিস্তান তালিবান ও আইএস এর অভয়ারণ্য হয়ে উঠেছে বলে বিশ্বকে সতর্ক করলো জাতিসংঘ

- Advertisement -
Single page 1st Paragraph

জাতিসংঘ বলেছে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বাহিনী আফগানিস্তানে অনুপস্থিত থাকায় আল-কায়েদা এবং ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর আফগানিস্তানের শাখাগুলো সংখ্যা এবং ক্ষমতার দিক দিয়ে অবিশ্বাস্য দ্রুততায় বৃদ্ধি পেয়ে আফগানিস্তান দ্রুত সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্যে পরিণত হচ্ছে।এমন প্রচুর বিতর্কিত কর্মকান্ডের প্রমাণ রয়েছে।

জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দলের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে,আল-কায়েদা তালিবান শাসিত আফগানিস্তানকে একটি নিরাপদ আশ্রয়স্থল হিসাবে দেখে এবং আল-কায়েদা এবং তালিবান একটি পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। প্রতিবেদনে দেখা যায়,আইএস-খোরাসান বা আইএসআইএস-কে নামে পরিচিত ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তালিবানের অক্ষমতা প্রমানীত।সেইসাথে তালিবান শাসনের প্রতি অসন্তোষকে নিজ সুবিধার জন্য ব্যবহার করছে আইএস। প্রতিটি ক্ষেত্রে জাতিসংঘের প্রতিবেদনে দাবি করা হয়েছে,সন্ত্রাসী গোষ্ঠীগুলো উল্লেখযোগ্যভাবে তাদের কার্যক্রম বৃদ্ধি করেছে। এক বছর আগে আফগানিস্তানে আল-কায়েদার কয়েক ডজন সদস্য ছিল বলে ধারণা করা হয়।

বর্তমানে আফগানিস্তানের বাইরে ৩০ থেকে ৬০ জন উর্ধ্বতন কর্মকর্তা,সেইসাথে অতিরিক্ত ৪০০ যোদ্ধা, ১৬০০ পরিবারের সদস্য এবং বেশ কয়েকটি নতুন প্রশিক্ষণ শিবির রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, আইএস-খোরাসানের সদস্য সংখ্যা ৪ হাজার থেকে ৬ হাজারের মধ্যে রয়েছে। অন্তত ১৩টি প্রদেশে শক্তিশালী ঘাঁটি বা শিবির রয়েছে এবং কাবুল ও তার বাইরেও পৌঁছাতে পারে এমন একটি স্লিপার সেলের নেটওয়ার্ক রয়েছে। পশ্চিমা কর্মকর্তা এবং গবেষকরা সাধারণত জাতিসংঘের প্রতিবেদনগুলোকে তথ্যের একটি মূল্যবান উৎস হিসেবে দেখেন, কারণ এতে একাধিক দেশের দৃষ্টিভঙ্গি এবং তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। সুত্র:-ভয়েস অফ আমেরিকা ও রয়টার্স।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...