শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়ে উয়েফা নেশনস লীগের ফাইনালে ক্রোয়েশিয়া

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অনেকেই জানতেন না গতরাতে ইউরোপের দুই জায়ান্টের ম্যাচ ছিলো।তাও যেনোতেনো প্রীতি ম্যাচ নয়,রীতিমতো উয়েফা নেশনস লীগের সেমিফাইনাল।নেদারল্যান্ডসের রটারডামে গত রাতে উয়েফা নেশনস লীগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া।
ইউরোপীয় ফুটবলের চিরাচরিত সৌন্দর্যে ভরপুর এই খেলায় স্বাগতিকদের হৃদয় ভেঙে দিয়ে ফাইনালে উঠে গেছে ক্রোয়েশিয়া।পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ গোলে তাঁরা হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডসকে।আজ রাতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালে ঠিক হবে ফাইনালে ক্রোয়াটরা স্পেন নাকি ইতালির মুখোমুখি হবে?হ্যাঁ,উয়েফা নেশনস লীগের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে স্পেন ও ইতালি।
রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে গতরাতে খেলার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধের ৩৪ মিনিটে ডনিয়েল ম্যালেন দারুন এক গোল করে ডাচদের এগিয়ে দেন।সেই গোলের লিড নিয়েই বিরতিতে যায় দুইদল।দ্বিতিয়ার্ধের শুরু থেকেই গোল শোধে মরিয়া ক্রোয়েশিয়া একের পর এক আক্রমনে উঠতে থাকে।তেমন একটি আক্রমন ঠেকাতে গিয়ে ডি বক্সে রেকটোভিচকে ফেলে দেন ডাচ রক্ষনের একজন।পেনাল্টি পায় ক্রোয়েশিয়া।পেনাল্টি থেকে আন্দ্রেজ ক্রামারিকের গোলে ৫৫ মিনিটে সমতা আনে ক্রোয়েশিয়া।সমতায় ফিরে মদরিচ-রেকটোভিচ- প্যাসিলিকরা আক্রমনের ধারা অব্যাহত রাখে।তাঁর সুফলও পেয়ে যায় ৭২ মিনিটের সময়।মদরিচের এসিষ্ট থেকে মারিও প্যাসালিকের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।স্তব্ধ হয়ে যায় স্বাগতিক দর্শকরা।গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে নেদারল্যান্ডস।কিন্তু ক্রোয়াট ডিফেন্স তা সফল ভাবে ঠেকিয়ে দিয়ে জয় থেকে এক মিনিট দূরে যখন দাঁড়িয়ে তখনই গোল হজম করে বসে। ইনজুরি টাইমের যোগ করা সময়ের অন্তিম সময়ে তথা ৯৬ মিনিটে নোয়া ল্যাংয়ের গোলে প্রাণ ফিরে আসে ডাচদের।
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৮ মিনিটে ব্রুনো পেটকোভিচের দূর থেকে নেওয়া প্রচন্ড গতির শটের দুর্দান্ত এক গোলে ক্রোয়েশিয়া আবার এগিয়ে যায় ৩-২ গোলে।এরপর শত চেষ্টাতেও আর সমতায় ফেরা হয়নি ডাচদের।উল্টো খেলা শেষ হবার চার মিনিট আগে পাওয়া পেনাল্টি থেকে পুরো ম্যাচে দূর্দান্ত খেলা লুকা মদরিচ গোল করে ডাচদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে ৪-২ গোলের জয় নিয়ে ফাইনালে উঠে যায়।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...