সোমবার, ২২ জুন ২০২৬

এবার ঠাকুরগাঁওয়ে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে,ধানের মূল্যও পাচ্ছে ভালো

- Advertisement -
Single page 1st Paragraph

 দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এবার বোরোর বাম্পার ফলন হয়েছে।আবহাওয়ায় প্রতিকূলতার কারণে গত মৌসুমে বোরোতে বড় ধরনের লোকসান গুণতে হয়েছিল কৃষকদের।এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো এবং গত মৌসুমের তুলনায় এই মৌসুমে বেশি দামে ধান বিক্রি করতে পেরে জেলার কৃষকেরাও খুশি। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়,এবার তেমন বড় কোনো ঝড়-বৃষ্টি ও দুর্যোগ না হওয়ায় ধানের ফলন গত বছরের তুলনায় এবার একর প্রতি ৫-১০ মণ করে বেশি হয়েছে।কারও কারও বিঘায় ৬০-৬৫ মণ পর্যন্ত ফলন হয়েছে।আর বর্তমানে ৮০ কেজির এক বস্তা কাঁচা ধান ১ হাজার ৮০০ থেকে প্রায় ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।এক বিঘা জমিতে তাদের খরচ হয়েছে ২০-২২ হাজার টাকা।

আর বিক্রি করছেন ৪৫ থেকে প্রায় ৫০ হাজার টাকা। তাই এবার তারা ফলন ও দামে সন্তুষ্ট। মাঠেই ধান মাড়াই করে আবার মাঠেই ধান বিক্রি করছিলেন সদর উপজেলার রহিমানপুর দাসপাড়া গ্রামের কৃষক গোবিন্দ রায়।তিনি বলেন,এবার আমাদের ৫০ শতকের এক বিঘা জমিতে ধান হয়েছে ৫০ মণ করে।আর প্রতি মণ ধান বিক্রি করলাম ৯২৫ টাকা করে।তাতে এক বিঘা জমির ধানের মূল্য পেয়েছি ৪৬ হাজার টাকার ওপরে।ধান চাষ করতে এক বিঘা জমিতে সর্বমোট খরচ হয়েছে প্রায় ২০-২২ হাজার টাকা।এতে লাভ থাকছে প্রায় ২৪-২৫ হাজার টাকা। কৃষক মহিদুল বলেন, এবার আবহাওয়া ভালো থাকায় ধানের দাম ও ফলন দুটোই ভালো পেয়েছি।গতবারে ধান বিক্রি করেছিলাম ১ হাজার ৬০০ টাকা বস্তা। তিনি আরও বলেন,এবার প্রথম দিকে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা ধানের বস্তার দাম ছিল। এখন একটু কমে গেছে।আমার এক বিঘা জমিতে ২৯ জাতের ধান ৪৮ মণ করে ফলন হয়েছে। তাই ফলনে এবার বেশ লাভ করেছি। ব্যবসায়ী আক্তারুল ইসলাম বলেন,গতবারের তুলনায় এবার ধানের দাম বস্তাপ্রতি ২০০ থেকে ৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে।বর্তমানে কাঁচা ধানের বস্তা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা দরে ক্রয় করছি।তিনি আরও বলেন,পরে দাম আরও বৃদ্ধি পেতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে,জেলায় এবার বোরো মৌসুমে ৬০ হাজার ১৫০ হেক্টর জমিতে ২ লাখ ৬৭ হাজার ৯৪০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এবার ৬১ হাজার ৬৫০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে।এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে।এতে প্রতি হেক্টর জমিতে প্রায় সাড়ে ৬ টন করে ফলন হয়েছে।গত বছরের চেয়ে এবার প্রায় ১ হাজার ৬০০ হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হয়েছে।

২ লাখ ৬৭ হাজার ৯৪০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হলে বর্তমান বাজারের ৯০০ টাকা প্রতি মণ দর অনুযায়ী জেলা থেকে এবার ৬০২ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকার ধান উৎপাদন হবে শুধু বোরো মৌসুমেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, সরকারি প্রণোদনার আওতায় জেলার কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এবার বোরো মৌসুমে হাইব্রিড ধানে ১৫ হাজার কৃষককে ও উপশী জাতের ধানে ১০ হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে।তিনি বলেন, এর পাশাপাশি ধান চাষে সকল কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়াও কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকিমূল্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। সিরাজুল ইসলাম বলেন, এর ফলে কৃষকেরা দ্রুত সময়ে ফসল রোপণ ও কর্তন করতে পারছেন এবং খরচের দিক থেকেও তারা লাভবান হচ্ছেন। তিনি আরও বলেন, এবার কর্তনকৃত বোরো ধান প্রতি হেক্টর জমিতে প্রায় সাড়ে ৬ টন করে ফলন হয়েছে।তাই আশা করছি ধান উৎপাদনের লক্ষ্যমাত্রাও অর্জিত হবে। বাম্পার ফলনের সাথে কৃষক ধান বিক্রি করে ভালো মুনাফা পাচ্ছেন,বাংলাদেশের জন্য এরচেয়ে ভালো খবর আর কি হতে পারে?

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...