রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা প্রথম দিন দিয়ে শুরু আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট

- Advertisement -
Single page 1st Paragraph

শুরু আর শেষের বিশাল বৈপরীত্য,লাল বলে নাজমুল হোসেন শান্তর নিজেকে মানিয়ে নেওয়ার প্রদর্শনী, স্কোর কার্ড দেখে ব্যাটিং করা দলটিকে ইংল্যান্ড মনে হওয়া, শেষ সেশনে মুশফিকের সাথে মেহেদী মিরাজের অবিচ্ছিন্ন জুটির অসাধারণ ব্যাটিং সবমিলিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা প্রথম দিন পার করলো বাংলাদেশ আজ আফগানিস্তানের বিপক্ষে শুরু হওয়া একমাত্র টেস্টে মিরপুরে আজ টস জিতে সকালের মেঘলা আকাশ ও সবুজ উইকেট দেখে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী।দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই দলকে সাফল্য এনে দেন পেসার নিজাত মাসুদ।মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে ফিরে যান জাকির হাসান।

দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।তিন নম্বরে নেমে নাজমুল হোসেন শান্ত শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করতে থাকেন।বাজে বলের সদ্ব্যবহার করে ওয়ানডে মেজাজে খেলতে থাকেন শান্ত।অন্য প্রান্তে জয় স্বভাবসুলভ টেস্ট মেজাজে খেলে জুটি গড়ায় মনোযোগী হন।এক উইকেটে ১১৬ রান করে লাঞ্চে যাওয়া বাংলাদেশের পরের উইকেটটি নিতে আফগানদের অপেক্ষা করতে হয় ৪৫ ওভার পর্যন্ত।সেই ওভারের প্রথম বলে ব্যক্তিগত ৭৬ রান করে জয় আউট হয়ে ফিরে যান।দলের রান তখন ২১৮।তারমানে দুজন মিলে ২১২ রানের জুটি গড়েছিলেন।ততক্ষণে শান্ত দেশের মাটিতে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন।১১৮ বলে নিজের শতক পূর্ণ করা শান্ত ডাবলের সম্ভাবনা জাগিয়েও ব্যক্তিগত ১৪৬ রানে ফিরে যান অতি আক্রমণাত্মক হতে গিয়ে।মমিনুল,শান্ত,লিটন ৭২ রানের ব্যবধানে ফিরে গেলে ২৯০ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।শেষ বিকেলে মুশফিকের সাথে মেহেদী মিরাজ বেশ পরিণত ব্যাটিং করে ৭২ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে আসেন।আফগানরা বোলিংয়ে বেশী সময় নেওয়ায় ৭৯ ওভারেই প্রথম দিনের সমাপ্তি টানেন আম্পায়াররা।স্কোরবোর্ডে দেখাচ্ছিলো বাংলাদেশ ৩৬২/৫।টেস্টের প্রথম দিনে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।

২০১৮ সালে চট্টগ্রামে লংকানদের বিপক্ষে ৩৭৪ এক নম্বরে থাকলেও সেদিন পুরো ৯০ ওভার খেলা হয়েছিল।আর চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব।আগামীকাল মুশফিক ও মিরাজ তাঁদের জুটিটা আরও বড় করার প্রত্যাশায় দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। সংক্ষিপ্ত স্কোর:- বাংলাদেশ ১ম ইনিংস (প্রথম দিন শেষে)৩৬২/৫(৭৯),শান্ত ১৪৬,জয় ৭৬,মিরাজ ৪৩*, মুশফিক ৪১* নিজাত মাসুদ ২/৬৭।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...