বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে ঘিরে ছাত্রলীগ- যুবদল সংঘর্ষ

- Advertisement -
Single page 1st Paragraph
চট্টগ্রামে বিএনপির তারণ্যর সমাবেশকে ঘিরে ছাত্রলীগ ও যুবদলের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল চারটার দিকে নগরীর চট্টগ্রাম কলেজ এলাকায় এই সংঘর্ষ বাঁধে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, কাজীর দেউড়ীতে তারণ্যের সমাবেশে যোগ দিতে চকবাজার এলাকা থেকে যুবদলের একটি মিছিল আসছিল।এ সময় চট্টগ্রাম কলেজের সামনে অবস্থান নেয়া ছাত্রলীগের একটি মিছিলের সাথে মুখোমুখি হলে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।

যুবদলের বিক্ষুব্ধ কর্মীরা জামাল খান মোড়ে মুক্তিযুদ্ধের কিছু ম্যুরালও ভাংচুর করে। কয়েকটি ফ্রেম খুলে নিয়ে যায়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বিষযটি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

নগর বিএনপির উদ্যোগে চট্টগ্রামের কাজীর দেউড়ীতে তারুণ্যের সমাবেশ আয়োজন করেছে বিএনপি।

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...